নথি জমা নিয়ে হয়রানির শিকার বহু ভোটার, ফর্ম আপলোডে সমস্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে এসআইআর-র কাজ। এনুমারেশন ফর্ম পূরণ করে বিএলওদের কাছে জমা করছেন ভোটাররা। সেই ফর্ম আবার ডিজিটাইজ করতে হচ্ছে বিএলওদের। কিন্তু সেই ফর্ম ডিজিটাল করতে গিয়েই বিপত্তি। অনেক জায়গায় দেখা যাচ্ছে নির্দিষ্ট ভোটারের ফর্ম অন্য কোনও জেলা থেকে জমা পড়েছে। এগরা, গাইঘাটা, হাওড়া সহ একাধিক জেলা থেকে এমনই খবর আসছে।

কোনও দোষ না থাকা সত্ত্বেও তাদের হয়রানির শিকার হতে হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। জানা যাচ্ছে সমস্যা মেটাতে এবার তাদের নথি নিয়ে ছুটতে হবে হিয়ারিংয়ে। কমিশন সূত্রে জানা গিয়েছে, গোটা রাজ্যে লক্ষাধিক ভোটার রয়েছেন, যাদের নাম ২০০২ সালের তালিকায় থাকা সত্ত্বেও অন্য ভোটারের নামে সেই ফর্ম আপলোড হয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, মালদা, দক্ষিণ ২৪ পরগনার মত জেলা থেকে এই সকল খবর আসছে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো তার কোন সদুত্তর এখনো মেলেনি। তবে বর্তমান তালিকার সঙ্গে ২০০২ সালের ভোটার তালিকার তথ্য যাচাই করার ভুলেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার ম্যাপিং করার পর বিএলও অ্যাপে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। একাধিক ক্ষেত্রে সেই তথ্য ভুল থাকার কারণেই সমস্যা হচ্ছে। অনেক জায়গায় তথ্য আপলোড করার সময় ভোটারকে নট ফাউন্ড বলে দেখাচ্ছে। বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার ক্রমিক নাম্বার সঠিকভাবে লেখা হলেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে চরম সমস্যার সম্মুখীন হতে চলেছেন বহু ভোটার। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের যে সকল ফর্ম আপলোড করা যাচ্ছে না সেগুলো ইআরওদের কাছে জমা দিতে হবে। কিন্তু বিএলওদের কাছে জমা না পড়লে সেই ফর্ম জমা পড়েনি বলে জানা গিয়েছে। যারা এই ফর্ম জমা করতে পারছেন না খসড়া তালিকায় তাদের নাম না থাকার সম্ভাবনাই বেশি। সমস্যা সমাধানের জন্য একটা পথই খোলা। সেটা হিয়ারিং। ফলে ৯ ডিসেম্বরের পরে ভোটারদের নাজেহাল হতে হবে বলে মনে করা হচ্ছে।

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর