নেতাদের মাথা চেয়ে পোস্টার পড়ল বেলপাহাড়িতে

মাওবাদীদের নাম করে পোস্টারগুলি দেওয়া হলেও প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই পোস্টারগুলি মাওবাদীদের দেওয়া নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের(Panchayat Election) মুখে নতুন করে পোস্টার পড়ল জঙ্গলমহলের(Junglemahal) বুকে। শনি সকালে ঝাড়গ্রাম(Jhargram) জেলার বেলপাহাড়ি(Belpahari) থানার শিমূলপাল গ্রাম পঞ্চায়েতের তিনটি জায়গা থেকে মাওবাদী(Maoist) নামাঙ্কিত পোস্টার(Poster) উদ্ধার হতেই এলাকায় ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। মাওবাদীদের নাম করে পোস্টারগুলি দেওয়া হলেও প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই পোস্টারগুলি মাওবাদীদের দেওয়া নয়। ওই পোস্টারগুলি কারা দিয়েছে এলাকায় তা এখন খতিয়ে দেখছে পুলিশ। এদিন যে পোস্টারগুলি উদ্ধার হয়েছে তাতে সাদা কাগজের ওপর লালকালিতে লেখা, ‘নেতাদের মাথা চাই’। তার নীচে লেখা রয়েছে ‘মাওবাদী’। যদিও এর আগেও জঙ্গলমহলের বুক থেকে নানা এলাকায় মাওবাদীদের নাম দিয়ে নানান সময়ে পোস্টার দেওয়ার ঘটনা ঘটেছে বিগত কয়েক বছরে। কিন্তু পুলিশের দাবি, মাওবাদীদের নাম করে ওইসব পোস্টার দেওয়া হলেও তার পিছনে মাওবাদীদের কোনও ভূমিকা মেলেনি।

আরও পড়ুন বউয়ের মাথা ফাটিয়ে, শাশুড়ির হাত ভেঙে গ্রেফতার কনস্টেবল

বেলপাহাড়ির ঘটনাতেও পুলিশের অনুমান পঞ্চায়েত ভোটের মুখে আমজনতার মধ্যে বিশেষ করে শাসক দলের নেত্যাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতেই কেউ বা কারা এইসব পোস্টার দিয়েছে। এলাকায় এখন মাওবাদী বলে কিছুই নেই। কিন্তু তাঁদের নাম তুলে ধরে এলাকার মানুষকে ভয় দেখানোর কাজ এখনও কেউ বা কারা করে চলেছে। এদিন বেলপাহাড়ি থানার শিমূলপাল গ্রাম পঞ্চায়েতের যে তিনটি জায়গা থেকে পোস্টার উদ্ধার হয়েছে সেগুলি হল ঠাকুরানপাহাড়ি, ওদলচুয়া এবং ওদলচুয়া থেকে ঢাঙ্গিকুসুম যাওয়ার পথে কালভার্টের ওপর পাওয়া গিয়েছে এমন পোস্টার। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে ঝাড়গ্রামের SDPO উত্তম গড়াই জানিয়েছেন, ‘মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসি ক্যামেরার ছবি খতিয়ে দেখা হচ্ছে।’ প্রসঙ্গত, ২০ জুন জামবনি থানার অন্তর্গত চিল্কিগড় এলাকার কনক দুর্গামন্দিরে ঢোকার মুখে যাত্রী প্রতীক্ষালয়ে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার উদ্ধার করেছিল পুলিশ। তার পর আবার এমন পোস্টার পাওয়া গেল এলাকায়।

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?