মঙ্গলবার বন্‌‌‌ধ জঙ্গলমহলে! উদ্ধার মাওবাদী পোস্টার

পুলিশি অভিযানে ২ যুবকের মৃত্যুর প্রতিবাদে আগামিকাল জঙ্গলমহলে বন্‌‌‌ধ ডাকল মাওবাদীরা। বাঘমুণ্ডিতে সেই দাবি নিয়ে মিলল পোস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও উদ্ধার হল মাওবাদী(Maoist) পোস্টার। আর সেটাও ফের জঙ্গলমহলের বুক থেকেই। সেই পোস্টারেই মঙ্গলবার জঙ্গলমহলের(Junglemahal) বুকে বন্‌‌‌ধের ডাক দেওয়া হয়েছে। সোমবার পুরুলিয়া(Purulia) জেলার বাঘমুণ্ডি(Baghmundi) এলাকায় লালকালিতে হাতে লেখা বেশ কিছু পোস্টার উদ্ধার হয়েছে। সেই পোস্টারেই বলা হয়েছে, পুলিশি অভিযানে ২ যুবকের মৃত্যুর প্রতিবাদে আগামিকাল তাঁরা জঙ্গলমহলে বন্‌‌‌ধ ডাকছে। একই সঙ্গে ওই পোস্টারে ওই দুই যুবকের মৃত্যুর বদলা নেওয়ার ডাক যেমন দেওয়া হয়েছে তেমনি আবারও জঙ্গলের বুকে ফিরে যাওয়ার ডাকও দেওয়া হয়েছে। সাদা কাগজে লাল কালিতে সুন্দর হাতের লেখায় ওই সব পোস্টার(Postar) এদিন বাঘমুণ্ডি জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। যদিও পুলিশ কিন্তু সন্ধ্যা পর্যন্ত জোর গলায় এটা বলতে পারেনি যে ওই পোস্টার মাওবাদীরাই ছড়িয়েছে। যদিও প্রতিটি পোস্টারে সিপিআই মাওবাদী দলমা বাবার নামেই দেওয়া হয়েছে। এই দলমা বাবার নামটিও কিন্তু এই প্রথম মিডিয়ার সামনে এল, পুলিশের সামনে এল, প্রশাসনের সামনে এল। যদিও পুলিশের কাছে এই দলমা বাবার সম্পর্কে কোনও তথ্য আছে কিনা সেটা জানা যায়নি।

এদিন পোস্টার উদ্ধারের ঘটনায় পুলিশের প্রাথমিক ধারনা, রাজ্য সরকারের তরফে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত যুবক-যুবতীদের সমাজের মূল স্রোতে ফিরে আসার যে বার্তা দেওয়া হচ্ছে তাতে সাড়া দিচ্ছেন অনেকেই। অস্ত্র সমর্পণ করে তাঁরা সরকারি প্যাকেজ গ্রহণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসছেন। একইসঙ্গে রাজ্য সরকার যে নানা আর্থসামাজিক প্রকল্প চালু করেছে তা জঙ্গলমহলের একদম তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ফলে সরকারি পরিষেবা নিয়ে জঙ্গলমহলের আমজনতার মধ্যে যে ক্ষোভ ছিল দীর্ঘকাল ধরে, তৃণমূল জমানায় তার অনেকটাই কিন্তু প্রশমিত হয়েছে। সেই সঙ্গে হচ্ছে এলাকার উন্নয়ন। ফলে জঙ্গলমহলের যে যুবক-যুবতীরা একদিন দুবেলা পেট ভরে খাওয়ার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, নিজেদের পরিবারের অনটন দূর করতে মাওবাদী দলে যোগ দিয়েছিলেন, তাঁরাই কিন্তু এখন সরকারি পরিষেবা আর উন্নয়নের সুযোগসুবিধা পাচ্ছেন। তাই মাওবাদীরা হাজারো লোভ দেখালেও তাঁরা আর হাতে অস্ত্র তুলে নিতে চাইছেন না। সেই জাগয়ায় দাঁড়িয়ে মাওবাদী সংগঠন সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় ছেলেমেয়েও আর পাচ্ছেন না মাওবাডী নেতারা। হয়তো সেই কারণেই এদিন যে পোস্টার বাঘমুণ্ডীর দিকে দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে সেখানে জঙ্গলের অন্দরে ফিরে যাওয়ার ডাক দেওয়া হয়েছে, প্রতিশোধের ডাক দেওয়া হয়েছে।

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী