মাওবাদী নামাঙ্কিত পোস্টার, স্বাধীনতা দিবসে জঙ্গলমহলে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা দিবসের দিন বাঁকুড়ায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা । এদিন বাঁকুড়ার  জঙ্গলমহল থেকে উদ্ধার হল  মাওবাদী নামাঙ্কিত পোস্টার । স্থানীয়রা  রাইপুর থানার মটগোদা ও শাড়িগাড়ি গ্রাম লাগোয়া এলাকায় এই পোস্টার দেখতে পান। আর তাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে খবর পেয়ে পুলিশ ওই পোস্টারগুলিকে ছিঁড়ে ফেলে দেয়।

এই প্রসঙ্গে বাঁকুড়ার পুলিশ সুপার জানিয়েছেন,’ বর্তমানে কোন মাওবাদী নেই। এরআগেও একাধিকবার পোস্টার উদ্ধার হয়েছিল এলাকা থেকে। তবে এই ঘটনার সঙ্গে মাওবাদীদের কোন যোগ নেই। আমরা তাও নজর রাখছি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সংবাদমাধ্যমের নজর টানতেই দুস্ক্রতিরা এই পোষ্টার দিয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।‘

উল্লেখ্য,  ২০১১ সালের আগে স্বাধীনতা এবং প্রজাতন্ত্র দিবসে জঙ্গলমহলে হত মাওবাদী কার্যকলাপ। মাওবাদী নেতা কিষেনজির মৃত্যুর পর আর তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ২০২২ সালে বাঁকুড়ার বারিকুল থানা এলাকায় একটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার পোস্টার উদ্ধার হয়েছিল। তাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন একজন। কিন্তু পরে জানা গিয়েছে, তাঁর সঙ্গে মাওবাদীদের কোন যোগ নেই। এই ঘটনার পর ফের স্বাধীনতা দিবসের দিন জঙ্গলমহলে দেখা গেল মাওবাদী নামাঙ্কিত পোস্টার । কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে উঠছে প্রশ্ন।

‘হোমিও বা এলোপ্যাথি নয়, অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিং

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী