স্ক্রুটিনি ও রিভিউয়ের পর মাধ্যমিকের মেধাতালিকায় কৃতীর সংখ্যা ১১৪ থেকে বেড়ে ১৩২

পরিবর্তিত মেধাতালিকা প্রকাশের পর দেখা যায় কৃতীর সংখ্যা এক ধাক্কায় বেড়ে গিয়েছে। প্রথম দশে থাকা পরীক্ষার্থীর সংখ্যা ১১৪ থেকে বেড়ে হয়েছে ১৩২।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য পড়ুয়াদের আবেদন করার জন্য সময় দিয়েছিল বোর্ড। সেই নির্ধারিত সময়ের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করেছিল পড়ুয়ারা। আবেদনের ভিত্তিতে স্ক্রুটিনি এবং রিভিউয়ের পর মঙ্গলবার সেই পরিবর্তিত মেধাতালিকা প্রকাশ করে বোর্ড। এদিন পরিবর্তিত মেধাতালিকা প্রকাশের পর দেখা যায় মেধাতালিকায় কৃতীর সংখ্যা এক ধাক্কায় অনেক বেড়ে গিয়েছে। প্রথম দশে থাকা পরীক্ষার্থীর সংখ্যা ১১৪ থেকে বেড়ে হয়েছে ১৩২।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিকের স্ক্রুটিনি এবং রিভিউয়ের পর মঙ্গলবার ফল প্রকাশ করা হয়। এদিন ফল প্রকাশের পর দেখা যায় বহু পরীক্ষার্থীর নম্বর বেড়েছে। মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পর মোট ৩২ হাজার ৭৪০ জন পড়ুয়া বিভিন্ন বিষয়ে তাদের উত্তরপত্র স্ক্রুটিনির জন্য দিয়েছিল। যে উত্তরপত্রগুলিতে স্ক্রুটিনির জন্য আবেদন করা হয়েছিল সেগুলির মধ্যে ১১ হাজার ৪৬৫ উত্তরপত্রে নম্বর বেড়েছে। ৪৯৫ জন পড়ুয়ার ১০ নম্বর পর্যন্ত বেড়েছে। যে সমস্ত পড়ুয়ারা অকৃতকার্য হয়েছিলেন, তাঁদের মধ্যে থেকে বিভিন্ন বিষয়ে রিভিউয়ের জন্য আবেদন করেছিল ২৬৯৯ জন পরীক্ষার্থী। তার মধ্যে ৯৩১টি উত্তরপত্রে নম্বর বেড়েছে।

স্ক্রুটিনি ও রিভিউয়ের পর প্রথম দশের মেধাতালিকায় ১৮ জন বেড়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন জানান, ‘২০২২-এর মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের পরের ফল মঙ্গলবার দুপুর ৩টে থেকে বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পর্ষদকে প্রায় এক লক্ষ পাঁচ হাজার খাতা স্ক্রুটিনি করতে হয়েছিল। তবে যারা রিভিউয়ের জন্য আবেদন করেছিল তাদের মধ্যে ৯১.২৬ শতাংশের ফলে কোনও পরিবর্তন হয়নি।’ স্ক্রুটিনি ও রিভিউয়ের পর মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করা অনন্যা দেবের নম্বর বেড়েছে। সে  সপ্তম স্থান থেকে উঠে পঞ্চম স্থান অধিকার করেছে। স্ক্রুটিনির পর বীরভূমের বাসিন্দা সৌমাল্য নিয়োগীরও নম্বর বেড়ে অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে। কোচবিহারের রিফাত তামান্না মাধ্যমিকে দশম হয়েছিল। স্ক্রুটিনি করার পর সে দশম থেকে নবম স্থানে উঠে এসেছে।

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার