ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের কান্দি, তিন মাসের শিশুর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বিস্ফোরণ মুর্শিদাবাদের কান্দিতে। রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে দাউদাউ করে লাগল আগুন। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়েছে কমপক্ষে শিশু-সহ পরিবারের ৬ জন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই দগ্ধদের পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সূত্রের খবর, তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। একজনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, কান্দির গোকর্ণে সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে কান্দির গোকর্ণের রামেশ্বরপুর ডালিম শেখের বাড়িতে। স্ত্রী, সন্তানদের নিয়ে বাস করতেন তিনি। এদিন রান্না করতে গিয়ে হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ঘটনায় অগ্নিদগ্ধ হয় ৬ জন। আহতরা হলেন আল্লাদী বিবি, রুলি বিবি, নুরজাহান খাতুন, আফরিন পারভীন, আনিসুর শেখ, রিজবা বিবি। আহতদের মধ্যে ৩ মাসের শিশু কন্যা সন্তান ছিল। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় গোকর্ণ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই শিশু কন্যাটির। আহত ৩ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর অতি দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আটকে পড়া সদস্যেরও উদ্ধার করা হয়। তড়িঘড়ি ৬ জনকেই উদ্ধার করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। কিন্তু সিলিন্ডারে কোনও সমস্যা ছিল নাকি দুর্ঘটনার নেপথ্যে অন্য কিছু, তা খতিয়ে দেখা হবে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস