হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: অগ্নিকাণ্ডের ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তারাপীঠ, কলকাতার পর এবার  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে  হাওড়ার অঙ্কুরহাটির মহিয়াড়ি আমতলায়। একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য  ছড়িয়েছে।  আচমকাই আবাসনের একটি অংশে আগুন লেগে যায়। সেই সময় ভিতরে  একাধিক মানুষ ছিলেন বলে খবর। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে আহত এবং ঝলসে গিয়েছেন বলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এক জন বৃদ্ধার মৃত্যু হয়েছে।   

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে পাঁচটি ইঞ্জিন কাজে নামে। তবে পরিস্থিতি সামাল দিতে আরও দমকলের ইঞ্জিন আনা হতে পারে বলে জানা যাচ্ছে। ঘন ধোঁয়া এবং প্রচণ্ড তাপের মধ্যেই ভিতরে আটকে থাকা মানুষদের উদ্ধারে নামেন দমকলকর্মীরা।  কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন: মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের তাপে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। উদ্ধারকাজের সময় দমকলকর্মীরা ঝুঁকি নিয়ে আবাসনের সিঁড়ি দিয়ে একে একে তাঁদের নিচে নামিয়ে আনেন। কয়েকজনকে কার্যত কোলে করে বাইরে নিয়ে আসা হয়। আহতদের চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে বলে খবর।  সম্প্রতি কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক মানুষের মৃত্যু হয়েছিল। তার আগে তারাপীঠের একটি হোটেলেও আগুনে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। তবে এবার সরাসরি আবাসনে আগুন লাগায় আতঙ্ক আরও বাড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪