জেলায় জেলায় প্রাথমিকের ইন্টারভিউ হবে না আর, বড় সিদ্ধান্ত পর্ষদের

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য এতদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের জেলার অফিসগুলিতে ইন্টারভিউ নেওয়া হত।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক (PRIMARY) শিক্ষক পদে নিয়োগের জন্য এতদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের জেলার অফিসগুলিতে ইন্টারভিউ নেওয়া হত। এবার আর তা হবে না। মৌখিক পরীক্ষা নেওয়া হবে কেন্দ্রীয়ভাবে। এককথায় জেলা শিক্ষা সংসদগুলির অধিকার খর্ব করতে চলেছে পর্ষদ। উল্লেখ্য, ইতিমধ্যেই এই নিয়ে প্রশাসনিক বৈঠক করতেও শুরু করেছে দফতর।

দফতর সূত্রে খবর, টেট শেষ হওয়ার পর দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চাইছে পর্ষদ। জানা গিয়েছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের পর থেকেই এই প্রক্রিয়া শুরু করা হবে। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের কেন্দ্রীয় কার্যালয় থেকেই ইন্টারভিউ নিতে উদ্যোগী পর্ষদ। জানা গিয়েছে, এই প্রক্রিয়া কার্যকর করার আগে আইনদফতরের সম্মতি নেওয়ার কাজ শুরু করছে পর্ষদ।

এককথায়, নিয়োগে যাতে আর দুর্নীতি না হয়, তা আটকাতেই তৎপর হয়েছে পর্ষদ। তাই স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশনের পথেই হাঁটতে চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। খবর, উত্তরবঙ্গে পৃথক জোন করে ইন্টারভিউ নেওয়া হতে পারে উত্তরবঙ্গের পরীক্ষার্থীদের। উল্লেখ্য, ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে অনলাইনে। সেই আবেদনের ভিত্তিতেই হবে ইন্টারভিউ। তবে তা হবে টেট পরীক্ষা শেষ হওয়ার পরে। প্রসঙ্গত, ইন্টারভিউ থেকে ভেরিফিকেশন-সমস্ত প্রক্রিয়াতেই করা হবে ভিডিও রেকর্ডিং। স্বচ্ছতার কথা মাথায় রেখে এবং কোনও অভিযোগ এলে তার বিরোধিতা করতে উপযুক্ত প্রমাণ দেওয়ার জন্যই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও