দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকার শরীর ৬৯ শতাংশ দগ্ধ- শ্বাসকষ্ট, গ্রেফতার ২ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি: নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে নিতে হবে। আর তা না হলে পরিবার শুদ্ধু সকলকে মেরা ফেলা হবে। এমনই হুমকি দেওয়া হয়েছিল। আর তা শুনেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা। তার শরীরের ৬৯ শতাংশই পুড়ে (Burn) গিয়েছে। কোনও মতে তাকে উদ্ধার করে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে ওই নাবালিকার। পুলিশি (Police) তৎপরতায় গ্রেফতার (Arrest) করা হয়েছে ২ অভিযুক্তকে। পলাতক আরও ২ জন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

ধর্ষণ করার চেষ্টার অভিযোগ করা হয়েছিল স্থানীয় থানায়। তা তুলে নিতে নাবালিকার বাড়ি এসে হুমকি দেয় অভিযুক্তরা। সেই হুমকি সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে নেয় ওই নাবালিকা। এই ঘটনায় অজয় রায় ও বিজয় রায় নামে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা দুই ভাই। এই ঘটনায় পুলিশ এসে ওই দুই জনকে গ্রেফতার করে। হাসপাতালে চিকিৎসার পরেও নাবালিকার অবস্থা আশঙ্কাজনক।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্ট শুরু হলে নাবালিকাকে নেমুলাইজার দেওয়া হয়। তা বেশিক্ষণ নিতে পারেনি নাবালিকা। তারপরে অক্সিজেন দেওয়া হয়। অবস্থা এখনও আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ময়নাগুড়ির ধর্মপুরে নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করার অভিযোগ দায়ের করা হয় স্থানীয় থানায়। অভিযোগ করা হয় স্থানীয় বাসিন্দা অজয় রায়ের নামে। এরপরেই গা ঢাকা দেয় অভিযুক্ত। এমনকি নেয় আগাম জামিন। এরপর গত বুধবার বিকেলে বাড়ি এসে হুমকি দেয় অভিযুক্ত যুবক ও তার ভাই। অভিযোগ তুলে নেওয়ার জন্য বারবার হুমকি দেওয়া হতে থাকে। তা না করলে পরিবারের সবাইকে খুন করার হুমকিও দেওয়া হয়। এরপর আর চাপ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার দুপুরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ