‘চোরের সাক্ষী বিচারপতি’ নাম না করে অভিজিৎকে কটাক্ষ সেলিমের

Share:

নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: আমরা শুনেছিলাম, শুড়ির সাক্ষী মাতাল। কিন্তু চোরের সাক্ষী বিচারপতি এই প্রথম শুনলাম।’চোরের সাক্ষী বিচারপতি’র নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন অশোকনগরের মঞ্চ থেকে সিপিএম নেতা মহম্মদ সেলিম ।সন্দেশখালির(Sandeshkhali) ঘটনার প্রতিবাদ এবং তৃণমূলকে জনবিচ্ছিন্ন করা ও বিজেপির ধর্মান্ধতার বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার অশোকনগর কচুয়া মোড়ে মঙ্গলবার একটি প্রতিবাদ সভার আয়োজন করে সিপিআইএম। প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম । সঙ্গে ছিলেন সন্দেশখালির সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার ।

এদিন এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন, সবার প্রথম তারাই ঘুষকাণ্ড নিয়ে লোকসভায় সরব হয়েছিলেন। শুভেন্দু অধিকারী সহ কাদের কাদের ক্যামেরাতে লুকিয়ে টাকা নিতে দেখা গেছিল। এদিন সেই প্রসঙ্গ টেনে মোঃ সেলিম বলেন, এখন একজন বিচারপতি জুটেছেন যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বলেন ,অথচ তিনি বলছেন, শুভেন্দু অধিকারীকে কাগজে মোড়া কিছু নিতে দেখা গেছে। কিন্তু তার মধ্যে কাগজ আছে না টাকা আছে তা কি করে জানলেন?

অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর নাম উল্লেখ না করে মোঃ সেলিমকে বলতে শোনা যায়, আমরা জানতাম , ‘শুড়িরসাক্ষী মাতাল ‘,এখন আমরা দেখছি ‘চোরের সাক্ষী বিচারপতি’। এর পর একটি গানের লাইন তুলে মহম্মদ সেলিম বলেন, আমরা আগে জানলে তাহলে এই গান গাইতাম ‘বিচারপতি তোমার বিচার করবে যাঁরা, সেই জেগেছে জনগণ’। ঐদিন চিটফান্ড কাণ্ড সহ নারোদা ঘুষ কান্ড প্রসঙ্গ টেনে শাসক দলকে রাজনৈতিক নিশানা করেন মোহাম্মদ সেলিম।

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি