হলদিয়ায় অভিষেকের সভা ঘিরে আবেগ তুঙ্গে কর্মীদের

শনিবার দুপুর ১ টায় এই সভা অনুষ্ঠিত হবে। এদিন সভা থেকে শ্রমিকদের সমস্যা ও তাঁদের দাবি দাওয়া নিয়ে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সদস্যদের নিয়ে সভা করতে হলদিয়ায় আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুর ১ টায় রানিচকের সংহতি ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে। এদিন সভা থেকে শ্রমিকদের সমস্যা ও তাঁদের দাবি দাওয়া নিয়ে বার্তা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শনিবার সকাল থেকে অভিষেকের আগমনের প্রতীক্ষায় সময় গুনতে শুরু করেছেন নেতা কর্মীরা। সভাকে কেন্দ্র করে জেলাজুড়ে উন্মাদনা রয়েছে তুঙ্গে। রানিচকের সংহতি ময়দানে এই প্রকাশ্য সমাবেশে প্রধান অতিথি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলদিয়া শিল্পাঞ্চলে এই প্রথম সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যে কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমাবেশস্থল চত্বর। বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে এই সভার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

শুক্রবার হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকদের নিয়ে সভা করে আইএনটিটিইউসি (Indian National Trinamool Trade Union Congress- INTTUC)। এই সভায় শ্রমিকরা রাজ্য নেতৃত্বকে সরাসরি তাঁদের সমস্যার কথা জানানোর সুযোগ পেয়েছেন। সূত্রের খবর, শনিবারের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রমিকদের সমস্যা এবং তাঁদের দাবি দাওয়া নিয়ে বার্তা দিতে পারেন। তমলুক ও কাঁথি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার তরফে শ্রমিকদের নিয়ে এই প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে। এদিনের সমাবেশে জেলার সমস্ত বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক স্তরের নেতারা উপস্থিত থাকবেন। এই সভা থেকে দলের নেতা কর্মীদের সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কারণ আগামী সেপ্টেম্বর মাসেই শেষ হচ্ছে হলদিয়া পুরসভার মেয়াদ। মেয়াদ শেষ হলে পুর নির্বাচন এবং আগামী বছর রয়েছে পঞ্চায়েত নির্বাচন।

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?