তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘কারও পৌষ মাস তো কারও সর্বনাশ।’ রাজ্যে বিধানসভা ভোটে ভরাডুবির পরে ভেঙে খানখান তৃণমূল কংগ্রেস। একাধিক পুরনিগম ও পুরসভার মেয়র-চেয়ারম্যান ইস্তফা দিয়েছেন। কাউন্সিলরদের ইস্তফার হিড়িক পড়ে গিয়েছে। তৃণমূলের সর্বনাশে রাজ্য কংগ্রেস নেতৃত্বের মুখের হাসি চওড়া হচ্ছে। পুরভোটে না জিতেও শুক্রবার (৫ জুন) কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভা কার্যত দখল করল শতাব্দী প্রাচীন দল। কিভাবে?

এদিনই বিধান ভবনে (প্রদেশ কংগ্রেস দফতর) এসে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন মেখলিগঞ্জ পুরসভার পুরপ্রধান প্রভাত পাটনি। তাঁর সঙ্গেই ঘাসফুল শিবির ছেড়ে হাত শিবিরে নাম লেখাচ্ছেন আরও পাঁচ কাউন্সিলর। একসঙ্গে ছয় কাউন্সিলরকে পাওয়ায় নয় ওয়ার্ড বিশিষ্ট মেখলিগঞ্জ পুরসভায় পুরবোর্ড গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছে কংগ্রেস। এদিন পুরপ্রধান প্রভাত পাটনির হাতে দলের পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। হাজির ছিলেন দলের প্রবীণ নেতা দেবপ্রসাদ রায়ও। গত পুরভোটে মেখলিগঞ্জের নয়টি ওয়ার্ডের মধ্যে আটটিতে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। পরে একজন দল ছেড়ে নাম লেখান বিজেপিতে। ফলে তৃণমূলের শক্তি কমে দাঁড়ায় সাতে। পুরপ্রধান-সহ ছয় কাউন্সিলর কংগ্রেসে নাম লেখানোয় ঘাসফুল শিবিরে সবেধন নীলমনি হয়ে রইলেন এক কাউন্সিলর। তিনি জানিয়েছেন, ‘তৃণমূলেই থাকছেন।’

এদিন  কংগ্রেসে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে মেখলিগঞ্জের পুরপ্রধান প্রভাত বলেন, ‘তৃণমূল কংগ্রেসে থেকে লড়াই করা আর সম্ভব নয়। কারণ অভ্যন্তরীণ লড়াই নিয়েই ব্যস্ত এই দল। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থরক্ষায় কংগ্রেসে যোগ দিলাম।’ বিজেপির বিরুদ্ধে লড়তেই যে তাঁর দলবদল তা জানিয়ে মেখলিগঞ্জের পুরপ্রধান বলেন, ‘বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল, ‘ভয় আউট, ভরসা ইন’। কিন্তু নতুন সরকার গঠনের পর থেকে সাধারণ মানুষের জীবিকা চলে যাচ্ছে। হকারদের উচ্ছেদ করা হচ্ছে। এ সবের বিরুদ্ধে আমাদের আগামীদিনের লড়াই চলবে।’

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস