ধারালো অস্ত্র-শাবল হাতে গ্রামে তাণ্ডব, মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় নিহত ১, আহত ১০

শান্ত গ্রামে মুহূর্তেই অশান্তির সৃষ্টি। আচমকাই ধারালো অস্ত্র, লাঠি ও শাবল হাতে তাণ্ডব চালাল এক মানসিক ভারসাম্যহীন যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্ত গ্রামে মুহূর্তেই অশান্তির সৃষ্টি। আচমকাই ধারালো অস্ত্র, লাঠি ও শাবল হাতে তাণ্ডব চালাল এক মানসিক ভারসাম্যহীন যুবক। তাঁর বেপরোয়া আক্রমণে বলি হলেন এক বৃদ্ধ। পাশাপাশি গুরুতর জখম হলেন শিশুসহ ১০ জন গ্রামবাসী।, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর থানা এলাকার কবিলাসপুর গ্রামে। তাণ্ডব চালানোর পরেই পাশের ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বীরভূমের রাজনগর থানার পুলিশ এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছেন।
স্থানীয় সূত্রের খবর, অভিযুক্তের নাম কানাই কুনুই। দীর্ঘদিন ধরেই সে মানসিকভাবে অসুস্থ। কিন্তু সোমবার আচমকাই রণমূর্তি ধারণ করেছিল সে। বাড়ি থেকে ধারালো অস্ত্র, ভারী লাঠি, শাবল নিয়ে বের হয় সে। এরপরেই পাড়ায় গিয়ে তাণ্ডব চালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সামনে যাকে পায়, তাঁকেই পেটাতে শুরু করে। তাঁদের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে তাঁর ধারালো অস্ত্রের কোপের শিকার হন গ্রামের বাসিন্দা শেখ ইব্রাহিম। গুরুতর জখম হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, যন্ত্রণায় কাতরাতে থাকেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। এরপরেও তাণ্ডব থামেনি যুবকের।
শেখ ইব্রাহিমকে কোপানোর পর উন্মত্তভাবে গ্রামের অলিগলিতে ছুটতে থাকে অভিযুক্ত কানাই। তাঁকে যে-ই শান্ত করার চেষ্টা করেন, তাঁর উপরেই হামলা করে সে। ধারালো অস্ত্র দিয়ে পেটাতে শুরু করে। কানাইয়ের এই তাণ্ডবে ছাড় পায়নি এলাকার কয়েকজন শিশুও। সব মিলিয়ে প্রায় ১০ জন গ্রামবাসী এই হামলায় আহত হয়েছেন। ঘটনার পর গোটা গ্রামজুড়ে চিৎকার চেঁচামেচি শুরু হয়। প্রতিবেশীরা ছোটাছুটি করে আহতদের দ্রুত নিকটবর্তী বীরভূম সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। আর ঘটনা ঘটিয়েই সুযোগ বুঝে ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক। স্থানীয়দের দাবি, সে দূরে কোথাও পালায়নি। জঙ্গলের ভিতরেই লুকিয়ে রয়েছে। এখন কানাইয়ের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। 

৪ দিন পরই পথ বদলাবে শনি, ১২২ দিন সুসময় ৫ রাশির জাতকদের

২১ হাজার টাকা ছাড়ে মিলছে ৭০০০mAh ব্যাটারির OPPO K14 Lite

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পুরানো মোবাইলের ক্যামেরার কেজি আড়াই লক্ষ? আসল তথ্য জেনে নিন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

নিঃশব্দেই বিকল হতে পারে কিডনি! জেনে নিন ৮টি জরুরি লক্ষণ

বেলন-চাকির দরকার নেই! হাতের তালুতে জল দিয়ে তৈরি করুন সুস্বাদু পানপথি রুটি

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’