সাতসকালে দক্ষিণেশ্বরে সিগন্যালিং সমস্যা, অফিস টাইমে ভোগান্তি মেট্রো যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণেশ্বরে (Dakshineshwar) সিগন্যালিং (Signaling) সমস্যার জেরে নাজেহাল যাত্রীরা। ফের অফিস টাইমে ব্লু লাইনে (Blue Line) মেট্রো বিভ্রাট। দীর্ঘ প্রায় দেড়ঘণ্টা পরিষেবা বন্ধ থাকার পরে অবশেষে স্বাভাবিক হয়েছে। কিন্তু সকাল থেকে মেট্রো না চলায় সমস্যায় পড়তে হয়েছে অফিস যাত্রীদের। 

বুধবার সকালে অফিস যাত্রীরা নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছেলে জানতে পারেন দক্ষিণেশ্বর স্টেশনে (Dakshineshwar) সিগন্যালিং সমস্যার জন্য মেট্রো পরিষেবা ব্যহত হয়েছে। আপ এবং ডাউন উভয় লাইনেই পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। যদিও বরানগর থেকে ব্রিজি পর্যন্ত চলছে মেট্রো। ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। দীর্ঘ দেড়ঘণ্টা পরিষেবা বন্ধ থাকায় ক্ষোভ ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। মেট্রো পরিষেবার সমস্যা নতুন নয়। প্রায়ই বিভ্রাট হওয়ায় নাজেহাল হতে হয় মানুষকে। দীর্ঘক্ষণ কাজ করার পরে অবশেষে ৮.৮৬ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়েছে। মেট্রোর (metro) পক্ষ থেকে বিবৃতি দিয়ে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, যাত্রীদের সুবিধার কথা ভেবে গ্রীন লাইন (Green Line), অরেঞ্জ লাইন (Orenge Line), পার্পেল লাইনে (Purple line) মেট্রো পরিষেবা চালু হয়েছে। কিন্তু সব থেকে পুরোনো পরিষেবা ব্লু লাইনেই (Blue Line) সবথেকে বেশি নাজেহাল হতে হয় মানুষকে। এই ব্লু লাইনেই যাত্রীদের চাপ অনেক বেশি। কিন্তু সেখানেই সমস্যা। কখনও যান্ত্রিক গোলযোগ, কখনও সিগন্যালিং সমস্য়া, কখনও আত্মহত্যার ঘটনা, কখনও জল ঢুকে যাওয়ার মতো ঘটনা ঘটছে। ফলে নাজেহাল হতে হচ্ছে মানুষকে। সব মেট্রো লাইনেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের