ব্লু লাইনে ফের মেট্রো বিভ্রাট, দক্ষিণেশ্বর থেকে বন্ধ মেট্রো

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মিটতেই ফের ব্লু লাইনে মেট্রো বিভ্রাটের অভিযোগ উঠল। দক্ষিণেশ্বর থেকে বন্ধ মেট্রো পরিষেবা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার কিছু পরেই দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে মেট্রো ছাড়া সম্ভব হচ্ছে না বলে টিকিট কাউন্টার থেকে ঘোষণা করা হয়। টিকিটের টাকা ফেরত নিয়ে অন্য ভাবে যাওয়ার অনুরোধও করা হয় যাত্রীদের। মেট্রোর তরফে জানানো হয়েছে, দক্ষিণেশ্বরে পয়েন্টে সমস্যার কারণে পরিষেবা আপাতত বন্ধ। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে।

নিত্যদিনের মেট্রো ভোগান্তি নিয়ে এমনিতেই অভিযোগের শেষ নেই এখন মানুষের। ব্লু লাইনের মেট্রো পরিষেবা তো একেবারে তলানিতে এসে ঠেকেছে। আগে যেখানে মেট্রোর জার্নি ছিল আরামদায়ক, কম সময়ের যাত্রা, সেক্টর ফাইভ থেকে এসপ্ল্যানেড জুড়ে যাওয়ার পর  সেই যাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। যাত্রীর সংখ্যা বাড়লেও বাড়েনি মেট্রোর রেক। ফলে ভয়াবহ নাকাল হওয়ার মতো পরিস্থিতি। ভিড় হচ্ছে চূড়ান্ত, মানুষের চাপে দরজা বন্ধ হচ্ছে না, ফলে ৭ মিনিটের জায়গায় অধিকাংশ সময় মেট্রোর সময়ের ব্যবধান  হয়ে দাঁড়াচ্ছে ১৫ মিনিট। এই সমস্যার কারণে ভিড়ও বাড়ছে। অন্যান্য সমস্যা তো রয়েছেই।

তার মধ্যে রয়েছে আত্মহত্যার প্রবণতা। পুরনো মেট্রো স্টেশনগুলিতে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রায়ই ঘটে। এর ফলে মেট্রো সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। যাত্রীদের বাড়ে ভোগান্তি। কিছুতেই মেট্রো স্টেশনে এই আত্মহননের প্রবনতা আটকানো যাচ্ছে না। নতুন মেট্রো স্টেশন গুলিতে (গ্রিন লাইন টু, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইনে) আত্মহত্যার সম্ভাবনা কম।

একথা অস্বীকার করা যায় না, কলকাতায় মেট্রো অন্যতম লাইফলাইন। অফিস টাইমে চটজলদি পৌঁছতে মেট্রোর মতো সুবিধা কোথাও নেই। কিন্তু সমস্যা হল, মাঝে মধ্যেই ঘটে যাওয়া মেট্রো বিভ্রাট। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও জল জমে যাওয়া, কখনও বা আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটলেই বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। এই নিয়ে দিন দিন যাত্রীদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ক্ষোভ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের