দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেট্রোর সামনে মরণঝাঁপ, ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, কত পর্যন্ত চলছে মেট্রো?

নিজস্ব প্রতিনিধি : মেট্রোতে ফের আত্মহত্যার চেষ্টা। রবীন্দ্র সরোবরে আত্মহত্যার চেষ্টার জেরে ব্যাহত মেট্রো পরিষেবা। আপ লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত পরিষেবা। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। ময়দান থেকে ব্রিজি পর্যন্ত পরিষেবা এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার ছুটির দিনে ব্লু লাইনে মেট্রো পরিষেবা অন্যান্য দিনের তুলানায় দেরিতে শুরু হয়। রবিবার সকাল ৯টা থেকে চলে মেট্রো। এদিন সকাল পৌনে ১১টা নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে যাত্রীরা পৌঁছে গিয়েছিল। তারমধ্য়ে থেকে এক যাত্রী আচমকাই ঝাঁপ দেয় মেট্রো লাইনে। ওই যাত্রীকে উদ্ধার করার চেষ্টা চলছে। ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। এরফলে পরিষেবা ব্যাহত হয়। এখনও স্বাভাবিক হয়নি পরিষেবা।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে যাত্রা যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে নিত্য যাত্রীদের। কখনো সিগন্যাল সমস্যা থাকলে, কখনো মরণ ঝাঁপ। গত তিন মাসে প্রায় ৯ জন মরণ ঝাঁপ দেয় কলকাতা মেট্রোর ব্লু লাইনে। এর জেরে প্রায় ঘন্টা খানেক বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষদের। প্লাটফর্মে নজরদারি সঙ্গে ক্রমাগত প্রচার করার পরেও এই মরণ ঝাঁপ থেকে কোনো ভাবেই আটকানো সম্ভব হচ্ছে না। মেট্রো রেল সূত্রে খবর, বারংবার তাদের তরফ থেকে সতর্কতামূলক ভাবে যেমন প্রচার করা হচ্ছে তেমনই নজরদারিও বাড়ানো হয়েছে কিন্তু আটকানো যাচ্ছে না কোনো ভাবে। মেট্রো সূত্রে খবর, ২০২৫ সালের নভেম্বরে ৩টি, ডিসেম্বরে ২টি, জানুয়ারিতে ৩টি এবং ফেব্রুয়ারিতে ১টি মেট্রোর সামনে ঝাঁপের ঘটনা ঘটেছে। অর্থাৎ পরিসংখ্যানের দিক থেকে দেখতে গেলে প্রায় তিন মাসে ৯ জনের ঝাঁপ।  

কখনও ময়দান, কখনও মাস্টারদা সূর্য সেন, কখনও নেতাজি, কখনও গিরিশ পার্ক। কলকাতা মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেই চলেছে। চোখের সামনে কেউ ঝাঁপ দেওয়ার পর সেই চালককে মেট্রো চালানো থেকে বিরতি দেওয়া হয়। একাধিকবার কাউন্সেলিংও করানো হয়েছে চালকদের। আত্মহত্যা রুখতে কালীঘাট স্টেশনে গার্ডরেল বসানো হয়েছে। তারপর থেকে সেখানে আত্মহত্যার চেষ্টা অনেকটাই কমেছে। কিন্তু বাকি স্টেশনে তা আর বসানো হবে কি না, সে বিষয়েও সঠিক উত্তর জানা নেই মেট্রো কর্তৃপক্ষের।

Published by:

Share Link:

More Releted News:

মারাত্মক গরমেও রোড-শোয়ে ‘দিদি নম্বর ওয়ান’, নবদ্বীপে রচনার জমজমাট প্রচার

‘সব ভোট মোদিবাবুর বিরুদ্ধে পড়েছে‌’‌, প্রধানমন্ত্রীর দাবি ফুৎকারে ওড়ালেন মমতা

‘ওটা সোনারপুর, শনপুর বা সোনাপুর নয়’, এবার অমিত শাহকে বাংলা শেখালেন লাভলি

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোট শেষের পর এল ‘ভোটার স্লিপ’, বিএলও-কে আটকে চাঁচলে চলল বিক্ষোভ

‘‌তৃণমূল সেঞ্চুরি পার করে গিয়েছে’‌, অমিত শাহের দাবি নস্যাৎ করলেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ