মেদিনীপুরে কার্নিভাল, ১৭টি পুজো কমিটি প্রদক্ষিণ করবে রাজপথ

বিকেল ৫টা থেকে শুরু হবে কার্নিভাল। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। থাকছে নাচ সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র ৩০ মিনিট। তারপর রাজ্যের অন্যান্য জেলার মতই মেদিনীপুরে বিসর্জন কার্নিভাল (CARNIVAL)। জানা গিয়েছে, ১৭টি প্রতিমা নিয়ে হবে এই কার্নিভাল। উপস্থিত থাকবেন শহর তথা জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা।

রেড রোডে বিসর্জন কার্নিভাল আগামিকাল। আজ রাজ্যের অন্যান্য জেলায় এই কার্নিভাল। রেড রোডের চেয়ে কোনও অংশে কম থাকছে না আয়োজন। মেদিনীপুরের লাইব্রেরি রোডে (পুলিশ ক্লাব, বটতলা) তৈরি করা হয়েছে মূল মঞ্চ। সমগ্র আয়োজনে রয়েছে মেদিনীপুর পুরসভা এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। কার্নিভাল উপলক্ষ্যে রাজপথ জুড়ে শহর ও জেলার শিল্পীরা এঁকেছেন রংবেরংয়ের আল্পনা।

জানা গিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে নাচ, গান সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের। থাকছে ছৌ-ধুনুচি নাচের পাশাপাশি শঙ্খধ্বনিও। অন্যদিকে পুজো কমিটিগুলির যে শোভাযাত্রা মূলমঞ্চের সামনে দিয়ে বিসর্জনের জন্য এগিয়ে যাবে, তাদের পক্ষ থেকেও থাকছে নাচ সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন সূত্রে খবর, বিকেল ৫টা থেকে শুরু হবে কার্নিভাল। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উপস্থিত থাকবেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার, পুরপিতা, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রমুখ। কার্নিভালের জন্য প্রস্তুত প্রশাসন থেকে পুজো উদ্যোক্তা সকলেই। এখন থেকেই জমেছে ভিড়। 

পশ্চিম মেদিনীপুর জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুন মণ্ডল জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তেমনই পুজো আয়োজক সংস্থাগুলিও আয়োজন করেছে প্রতিমা নিয়ে শোভাযাত্রার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সব মিলিয়ে বিসর্জনেও এই বছরে রয়েছে উৎসবের বাড়তি আমেজ।  

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট