‘বাংলাদেশি’ সন্দেহে ওড়িশায় আটক পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগী রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নলহাটি : পরিবারের কথা চিন্তা করে কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্যে। কিন্তু সেখানে  তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে আটক করার অভিযোগ উঠেছে। তাঁদের সঙ্গে কথা বলতে না পেরে চিন্তায় পরিবারের সদস্যরা। বীরভূমের প্রায় ১৬জন শ্রমিককে আটকে রাখার অভিযোগ ওড়িশার রেমুনা থানার পুলিশের বিরুদ্ধে। এরা সকলেই নলহাটি দু’নম্বর ব্লকের বাসিন্দা। প্রায় ১ সপ্তাহ ধরে তাঁদের আটকে রাখা হয়েছে। কোনও রকম যোগাযোগও করতে পারছেন না পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, বীরভূমের নলহাটি দু’নম্বর ব্লকের কয়েকজন কাজ নিয়ে গিয়েছিলেন ওড়িশায়। সেখানে গত ২৫ জুন তাঁদের আটক করে রেমুনা পুলিশ। তাঁদের বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের কাছ থেকে ফোনও নিয়ে নেওয়া হয়। সেই জন্য তাঁরা পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাঁরা কেমন আছেন সেই বিষয়ে জানতে না পেরে চিন্তায় পরিবার। প্রতিদিনই বাড়ছে উৎকণ্ঠা। তাঁরা যোগাযোগ করেন স্থানীয় বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। তিনি কথা বলেন আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। ওই শ্রমিকদের ভারতীয় নাগরিকত্বের যাবতীয় প্রমাণ সংগ্রহ করেকথা বলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়ের সঙ্গে।সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয় মুখ্যসচিবের কাছে। অবশেষে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের  বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। বিধায়ক জানিয়েছেন, শ্রমিকরা বাড়ি না ফিরে আসা পর্যন্ত  চেষ্টা চলবে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের বিভিন্ন জায়গায় বাংলায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের আটক করা হয়েছে। কিছু কিছু শ্রমিকদের পুশ ব্যাকের মাধ্যমে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রাজ্য সরকারের প্রচেষ্টাতেই বাংলাদেশে পাঠানো শ্রমিকদের ফেরানো সম্ভব হয়েছে। এই ঘটনায় সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ