দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু বেঙ্গালুরুতে, শোকস্তব্ধ পরিবার

নিজস্ব প্রতিনিধি, ঝালদা: কাজের সন্ধানে এলাকার এক পরিচিত ব্যক্তির সঙ্গে বেঙ্গালুরুতে গিয়েছিলেন তিনি। কিন্তু জীবিকার খোঁজে যাওয়া সেই সফরই শেষ পর্যন্ত মৃত্যুর মিছিলে পরিণত হল। শুক্রবার দুপুরে একটি অ্যাম্বুল্যান্সে অজ্ঞান অবস্থায় তাঁর দেহ গ্রামে ফিরিয়ে আনা হয়। তড়িঘড়ি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃত পরিযায়ী শ্রমিকের নাম শঙ্কর নায়ক (৩৯)। তাঁর বাড়ি ঝালদা থানার অন্তর্গত গোকুলনগর গ্রামে। যে ব্যক্তির সঙ্গে তিনি বেঙ্গালুরুতে গিয়েছিলেন, তিনিই শুক্রবার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে গ্রামে ফিরিয়ে আনেন। ওই ব্যক্তির দাবি, গত সোমবার তাঁরা বেঙ্গালুরু পৌঁছেছিলেন। কিন্তু পরের দিন অর্থাৎ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান শঙ্কর। পরে তাঁকে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল বলেও দাবি করা হয়েছে। সেই কারণেই তাঁকে অ্যাম্বুল্যান্সে করে বাড়ি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ফেরার পথেই শঙ্কর অজ্ঞান হয়ে পড়েন।

আরও পড়ুন: উত্তরবঙ্গযাত্রীদের জন্য বড় আপডেট, শনিবার রাত ১২টা থেকে বন্ধ ১২ নম্বর জাতীয় সড়ক, জেনে নিন রুট

তবে মৃতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, শঙ্করের শরীরে একাধিক কালসিটে ও আঘাতের দাগ ছিল। তাঁদের সন্দেহ, শঙ্করকে খুন করা হয়েছে। এই অভিযোগ ঘিরে যিনি তাঁকে নিয়ে এসেছিলেন, তাঁর সঙ্গে গ্রামবাসীদের বচসাও শুরু হয়। এই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন এলাকার বাসিন্দা ও জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত শঙ্করকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। পরে তিনি বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসা জরুরি। বিষয়টি পুলিশকে খতিয়ে দেখতে হবে।”

পুলিশ জানিয়েছে, যিনি অ্যাম্বুল্যান্সে করে শঙ্করকে গ্রামে ফিরিয়ে এনেছিলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার গভীর রাতে বেঙ্গালুরু থেকেই কোটশিলা থানার খৈরি গ্রামের বাসিন্দা আর এক পরিযায়ী শ্রমিক অনাদি মাহাতোর দেহ গ্রামে পৌঁছায়। শুক্রবার গ্রামেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর শেষযাত্রায় উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতোসহ বহু গ্রামবাসী।

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ