হরিয়ানা পুলিশের বিরুদ্ধে গোয়ালপোখর থানায় এফআইআর দায়ের পরিযায়ী শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি,গোয়ালপোখর: বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগ, হরিয়ানায় পা ভেঙে দেয় পুলিশ। গোয়ালপোখর থানায়(Goalpokhor P.S.) হরিয়ানা পুলিশের বিরুদ্ধে এফআইআর করল পরিযায়ী শ্রমিক ও তার পরিবার।পেটের দায়ে হরিয়ানার পানিপথে(Panipath) কাজ করতে গিয়ে চরম পুলিশি অত্যাচারের শিকার হন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের বাসিন্দা মোহাম্মদ জুনায়েদ আলম। কয়েকদিন আগে কাজের জায়গা থেকে তাঁকে ধরে নিয়ে যায় হরিয়ানা পুলিশ। অভিযোগ, বাংলাদেশি নাগরিক সন্দেহে তাঁকে হেফাজতে নিয়ে গিয়ে নৃশংসভাবে মারধর করা হয় এবং তাঁর একটি পা পর্যন্ত ভেঙে দেয় পুলিশ।

জুনায়েদের বাবা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান—”হরিয়ানা পুলিশ আমার ছেলেকে জোর করে বলতে বলেছিল যে ‘আমি বাংলাদেশি’। কিন্তু আমার ছেলে তা মানেনি। সে বলে—আমি ভারতীয়, তাহলে কেন মিথ্যে স্বীকার করব যে আমি বাংলাদেশি?”এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সহকারী সভাধিপতি গোলাম রসূল ওরফে মুনি। তিনি বলেন—“এই খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী, এসপি এবং ডিজি সাহেবকে ফোনে জানাই। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করায় হরিয়ানা পুলিশ জুনায়েদকে ছেড়ে দেয়, এবং তিনি তখন কোনওরকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসেন নিজের গ্রামে।” বুধবার গোয়ালপোখর থানায় হরিয়ানা পুলিশের বিরুদ্ধে লিখিত এফআইআর দায়ের করা হয়েছে।

মুনি আরও জানান—”আমরা মোহাম্মদ জুনায়েদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি এবং সবসময় তার পাশে থাকব। এই ধরনের অমানবিক ঘটনাকে আমরা বরদাস্ত করব না।”এই ঘটনার পর গোয়ালপোখর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।স্থানীয় মানুষের প্রশ্ন—একজন ভারতীয় নাগরিককে শুধু ভাষা বা ধর্ম দেখে বাংলাদেশি সন্দেহ করা কি আদৌ ন্যায্য? কেন ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের বারবার অপমান ও নির্যাতনের মুখে পড়তে হয়?

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট