আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিলনমেলা হল অত্যাধুনিক বিশ্ববাংলা, উদ্বোধনে ঘোষণা মমতার

নিজস্ব প্রতিবেদক: নতুন করে সাজানো হয়েছে মিলনমেলা (Milan Mela) প্রাঙ্গণকে, থুড়ি বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণকে। প্রাঙ্গণ রয়েছে একই। বদলেছে নাম। আর তা সেজে উঠেছে নতুন করে। নাম পরিবর্তনের এই খবর নিজেই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি উদ্বোধন করলেন নবরূপে সজ্জিত বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের (মিলনমেলা প্রাঙ্গণ)।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে এসে মমতা বলেন, ‘মিলনমেলার মেকওভারে খরচ হয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা। নতুন করে সাজানোর পরিকল্পনা ছিল অমিত দা আর আমার’। তারপরেই বলেন, অবশ্য অমিত মিত্র আজ উপস্থিত নেই এখানে। এদিন মমতা বলেন, ২০১৮ সালে নতুন করে সাজানোর কাজ শুরু হয়েছিল। অতিমারির জন্য তা শুরু হতে সময় লেগে গেল। বাংলার মুকুটে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ নতুন পালক বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এই প্রাঙ্গণ ব্যবহৃত হবে বিভিন্ন সম্মেলন, মেলা, প্রদর্শনীর জন্য। সীমানা প্রায় ২ লক্ষ বর্গ কিলোমিটার। একসঙ্গে উপস্থিত থাকতে পারবেন প্রায় ৩ লক্ষ মানুষ। মমতা বলেন, নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার ছিলই এবার অত্যাধুনিকভাবে গড়ে উঠল বিশ্ববাংলা (Biswa Bangla) মেলা প্রাঙ্গণ। সেই সঙ্গেই জানালেন নাম পরিবর্তনের কথা।

জানা গিয়েছে, ২২ একর জমিতে রয়েছে দুটি প্যাভিলিয়ন। এছাড়াও থাকছে ১ লক্ষ বর্গফুটের দুটি আলাদা অডিটোরিয়াম। সায়েন্স সিটির দিকে প্রবেশদ্বারে থাকছে ২ টি ফুডকোর্ট। রয়েছে গাড়ি পার্কিং-এর ব্যবস্থা , যেখানে একইসঙ্গে রাখা যাবে প্রায় ১২০০ টি গাড়ি। অত্যাধুনিকীকরণের রূপায়ণ করেছে, রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগের ওয়েস্টবেঙ্গল স্টেট প্রমোশন অর্গানাইজেশন। জানানো হয়েছে, এই প্রাঙ্গণকে বিশ্বমানের কথা মাথায় রেখে  গড়ে তোলা হয়েছে। প্রাঙ্গণের পূর্ব ও দক্ষিণ দিকে রয়েছে দুটি মূল প্রবেশদ্বার।

এতো গেল কী কী সুবিধা থাকছে তার কথা। সুবিধার বাইরে সৌন্দর্যায়নের ক্ষেত্রেও দেওয়া হয়েছে বাড়তি নজর। সায়েন্স সিটির দিকে থাকবে বিশ্ববাংলা টাওয়ার। এখান থেকে দেখা যাবে প্রাঙ্গণ চত্ত্বর ও নগরের বিভিন্ন অংশের দৃশ্য। রাজ্যের ঐতিহাসিক ঘটনা তুলে ধরার জন্য শুরু করা হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো। প্রাঙ্গণে থাকছে প্রায় ৬০ ফুট উচ্চতার বিশ্ববাংলা গ্লোব। নতুন করে গড়ে তোলা ও তার সৌন্দর্যায়ন রাজ্যের বড় সাফল্য বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন মেলা, প্রদর্শনী উপলক্ষ্যে ব্যবহার করা যাবে এই প্রাঙ্গণ।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফা নির্বাচনের আগেও জারি ইডির অভিযান, ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

ISF বনাম তৃণমূল সংঘর্ষে তপ্ত হাড়োয়া, প্রচারে গিয়ে বাধার মুখে নওশাদ

গরম থেকে বাঁচাতে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পশু-পাখিদের মেনুতে এবার গুড়জল ও তরমুজ

বিয়েবাড়িতে জনসংযোগে সামিম, মিষ্টিমুখে জমল আসর

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ভোট প্রচারে চাষিদের সঙ্গে ধান ঝাড়লেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ