রায়গঞ্জে ‘মিনি তারাপীঠ’,ছত্রপুর শ্মশান ঘিরে উন্নয়নের দাবি

Share:

নিজস্ব প্রতিনিধি,রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ছত্রপুর এলাকায় অবস্থিত প্রায় ৭০ বছরের পুরনো শ্মশানকে(Burning Ghat) ঘিরে গড়ে উঠেছে এক অনন্য ধর্মীয় কেন্দ্র। স্থানীয় মানুষের কাছে এই শ্মশান চত্বর এখন ‘মিনি তারাপীঠ’ নামেই পরিচিত। দীর্ঘদিন আগে এখানে কোনো স্থায়ী চুল্লি না থাকায় খোলা জায়গায় দাহকার্য করা হত। প্রায় কয়েকবছর আগে কামলাবাড়ি(Kamalbari) অঞ্চলের পক্ষ থেকে একটি স্থায়ী চুল্লি নির্মাণ হয়। পরবর্তীকালে পাশে ১৭বছর আগে নতুন করে আরেকটি শ্মশান নির্মিত হলেও দীর্ঘদিন ধরে এখানেই একমাত্র দাহকার্য হয়ে আসছে। ছত্রপুর, রায়পুর, পিঁয়াজি মোড়, উদয়পুর, কাশীবাটি সহ আশপাশের বহু এলাকার মানুষ মৃতদেহ সৎকারের জন্য এই শ্মশানে নিয়ে আসেন।

শ্মশানের সামগ্রিক পরিকাঠামো ভালো হলেও বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছেন স্থানীয়রা। শ্মশান প্রাঙ্গণে যাতায়াতের রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। ঝড়-বৃষ্টির সময় কাদা জমে যাওয়ায় মৃতদেহ নিয়ে আসতে ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ হয়। আলোর ব্যবস্থাও পর্যাপ্ত নয়। যদিও প্রায় তিন বছর আগে বর্তমান বিধায়ক কৃষ্ণ কল্যাণী (MLA Krishna Kalyani)সৌর আলো বসানোর ব্যবস্থা করেছিলেন। শ্মশান কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কোনও সুযোগ-সুবিধা প্রায় পান না তারা। নিজেদের উদ্যোগ ও খরচেই শ্মশানের রক্ষণাবেক্ষণ, ফুলবাগান তৈরি ও মন্দিরগুলির দেখভাল করা হয়। এই শ্মশান চত্বরে রয়েছে শ্রী শ্রী মা তারা মুক্তি ধাম। মহালয়া তিথিতে এখানে বিশেষ পূজা হয়। মন্দিরের পাশে রয়েছে শিবমন্দির, হনুমান মন্দির ও বাবা ব্যামা ক্ষেপার মন্দির। চারপাশে সারি সারি ফুলের বাগান, বেলগাছ ও শিবলিঙ্গ ঘিরে নিত্যদিন ভক্তদের ভিড় দেখা যায়। শ্মশান কমিটির উদ্যোগে মায়ের একটি নতুন মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ লক্ষ টাকা। উদ্যোক্তারা জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই মন্দির নির্মাণের কাজ শুরু করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি গত ১৪ বছর ধরে প্রতি বছর তিনদিন ব্যাপী বাউল উৎসব ও মেলার আয়োজন হয়ে আসছে। এবছর আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে টানা তিনদিন এই উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে শ্মশান কমিটির সদস্য হারান রায় জানান, “দীর্ঘদিন ধরে আমরা নিজেদের উদ্যোগে শ্মশান ও মন্দিরের রক্ষণাবেক্ষণ করে চলেছি। রাস্তাঘাট ও আলো-ব্যবস্থার উন্নয়ন হলে সাধারণ মানুষের অনেক উপকার হবে।” অন্যদিকে কমিটির সদস্য বিদ্যুৎ বিশ্বাস বলেন, “এখানে মিনি তারাপীঠের আদলে পরিকাঠামো তৈরি হয়েছে। সরকারি সহায়তা পেলে শ্মশানের আরও উন্নয়ন করা সম্ভব হবে।” স্থানীয় বাসিন্দারা শ্মশান সংলগ্ন রাস্তা সংস্কার, আলো ও পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট