দক্ষিণ দমদমে বেআইনি পুকুর ভরাট রুখে দিলেন মন্ত্রী ব্রাত্য বসু

Share:

নিজস্ব প্রতিনিধি,দমদম: মুখ্যমন্ত্রীর ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের কথাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে চলছে বিভিন্ন জায়গায় পুকুর ভরাট। সেইরকমই দক্ষিন দমদম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ২২ কাঠা জমির মধ্যে একটি সাড়ে পাঁচ কাঁঠার পুকুর ছিল। সেই পুকুরটি অবৈধ নির্মাণকারী সংস্থা ভরাটের উদ্যোগ নেয়। দু’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিউটি হালদার(Councillor Beauty Haldar) এবং তার স্বামী বিপ্লব হালদারকে বিষয়টি অবগত করলেও তারা কোনো ব্যবস্থা নেননি। এলাকাবাসী একটি মার্চ পিটিশন করে এবং সেই মার্চ পিটিশন জমা করা হয় পৌরসভায়। পৌরসভা থেকে সঙ্গে সঙ্গে লোক পাঠানো হয়।

এই খবর যায় এলাকার বিধায়ক ব্রাত্য বসু এবং পুরসভার চেয়ারপারসন কস্তুরী চৌধুরীর কাছে ।সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেন। শুক্রবার প্রজাতন্ত্র দিবসের(Republic Day) সকালে ওই ২২ কাঠা জমির মধ্যে যে পুকুর ভরাট হচ্ছিল সেখানে জেসিবি পাঠিয়ে পুকুরের মাটি সম্পূর্ণ তুলে দেওয়া কাজ শুরু হয়। মহিলা প্রেসিডেন্ট রানু দত্ত এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং নিজে ঘটনাস্থলে আসেন এবং পুকুর থেকে মাটি উঠানোর কাজের তদারকি করেন । পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যাতে পুকুরকে(Pond) পুকুরের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়।

ঘটনা বহুক্ষণ পরে এলাকায় উপস্থিত হন কাউন্সিলর বিউটি হালদার এবং তার স্বামী বিপ্লব হালদার। কাউন্সিলরের স্বামী বিপ্লব হালদার(Biplab Haldar) জানিয়েছেন, যে তারা বিষয়টি কিছুই জানতেন না। তারাও এই অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন এত বড় একটা জমিতে সাড়ে পাঁচ কাঠা পুকুর ভরাট হয়ে যাচ্ছে এটা কেউ জানতেন না। এই নিয়ে উঠছে প্রশ্ন। এলাকাবাসীরা বিধায়ক ব্রাত্য বসুকে ধন্যবাদ জানান পুকুর কে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার যে ব্যবস্থা গ্রহণ করেছেন তার জন্য। মন্ত্রী ব্রাত্য বসু (Minister Bratya Basu)স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার এলাকায় কোন পুকুর ভরাট হবে না।

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুমু শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়