দাদুর যৌন নির্যাতনের শিকার! লজ্জায় আত্মঘাতী নাবালিকা, উত্তপ্ত চোপড়া

দাদুর লালসার শিকার হয়ে আত্মঘাতী, নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুরের চোপড়ায়। হাসপাতালে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দাদুর লালসার শিকার হয়ে আত্মঘাতী, নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুরের চোপড়ায়। হাসপাতালে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয় সূত্রের খবর, পাশের বাড়ির এক প্রবীণের লালসার শিকার হয়েছিল ওই নাবালিকা, তাঁর দ্বারা বারবার উত্যক্ত হচ্ছিল নাবালিকা। সম্পর্কে ওই প্রবীণ নাবালিকার দাদু হন। মৃত নাবালিকার মায়ের অভিযোগ, বারবার ওই প্রবীণ তাঁর মেয়েকে যৌন উত্যক্ত করত, নানাভাবে প্রলোভন দেখাত। এমনকী পাশের বাড়ির একজন বিবাহিত পুরুষও তাঁর মেয়েকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করা শুরু করেছিল।

তাঁদের অনুপস্থিততে বাড়িতে ঢুকে যেত সে। নাবালিকার শরীরের অনুপযুক্ত জায়গায় স্পর্শ করত। স্বাভাবিকভাবেই তাঁর মেয়ে বিরক্ত হত। কান্নায় ভেঙে পেয়েছিল সে। তাঁদের অত্যাচারে জর্জরিত হয়েই তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ মৃত নাবালিকার মায়ের। ইতিমধ্যেই পুলিশ মেয়েটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এমন মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কান্নায় ভেঙে পড়েছে নাবালিকার পরিবারের সদস্যারা। পরিবার সূত্রের খবর, ঘটনার দিন মেয়েটির পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন।

সেই সুযোগেই পাড়ার দাদু মেয়েটির বাড়িতে ঢুকে তাঁকে অত্যাচারের চেষ্টা করেন। এবং কুকর্ম সেরে সেখান থেকে পালিয়ে যান বৃদ্ধ। আর মেয়েটি লজ্জায় আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। বিকালে বাড়ি ফিরে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর বাড়ির লোকজন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাঝ রাস্তাতেই মারা যায় নাবালিকা। এই ঘটনায় শনিবার রাতে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার মা। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে বিষয়টির তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট