সোশ্যাল মিডিয়ায় আলাপ, নাচের গ্রুপে সুযোগের টোপ দিয়ে বিহারে পাচার নাবালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, উস্থি : সোশ্যাল মিডিয়ায় নাচের গ্রুপে সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে সপ্তম শ্রেণির নাবালিকাকে বিহারে পাচার। এই ঘটনায় উস্থিতে ছড়িয়েছে চাঞ্চল্য। পরে অভিযোগ পেয়ে পুলিশে প্রচেষ্টা বিহার থেকে উদ্ধার করা হয়েছে নাবাবিকাকে।

জানা গিয়েছে, নাচের প্রতি ভালবাসা আগে থেকেই। নাবালিকার এই আগ্রহকেই হাতিয়ার করেছিল অভিযুক্ত। বিহারের বাসিন্দা ওই যুবক প্রথমে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে নাবালিকার সঙ্গে। সেখানেই নাবালিকার নাচের আগ্রহ সম্পর্কে আরো জানতে পারে। ৬ মাস ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে, নাচের গ্রুপে যুক্ত হওয়ার কথা বলে পাচারকারি। তাকে বলা হয়, নাবালিকা বিহারে এলে তার নাচের কেরিয়ার গড়তে যুবকই সাহায্য করবে। অভিযুক্তের সে কথা বিশ্বাস করেই বিহারে যায় নাবালিকা।

নাবালিকার পরিবারের পক্ষ থেকে উস্থি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার পুলিশ তদন্তে নামে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে-র নির্দেশে, ডায়মন্ড হারবার এসডিপিও-র নেতৃত্বে উস্থি থানার পুলিশ, এসওজি ও টেকনিক্যাল টিম খোঁজ শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই নাবালিকাকে বিহারের জেহানাবাদ এলাকার কাকোতে পাচার করা হয়েছে। এরপরেই পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নাবালিকাকে পাচার করার পরিকল্পনা করেছিল। ঘটনার পরে থেকে মূল অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে, অর্থের বিনিময়ে নাবালিকাকে পাচার করা হয়েছিল কিনা সবটাই জানার চেষ্টা করছে পুলিশ।

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ