উস্তিতে নাবালিকার রহস্যমৃত্যু, ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় নাবালকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিল নাবালিকা। প্রেমিকের সঙ্গে বাড়িও ছেড়েছিল সে। পরিবারের লোক বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল। কিন্তু আচমকাই মৃত্যু হয় সেই নাবালিকা। বাড়িতে ফেরার পর আচমকাই মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার উস্তির উত্তর কুসুম তালপুকুর এলাকাযর এক দশম শ্রেণীর ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল এলাকারই এক নাবালকের সঙ্গে। তার সঙ্গে পালিয়েও গিয়েছিল সে। এরপর বাড়ি লোক খোঁজ করে বুঝিয়ে ওই নাবালিকাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিল।  কিন্তু বাড়ি আসার পরেই আচমকাই মৃত্যু হয় ওই ছাত্রীর। সেই মৃতদেহ গোপনে কবর দেওয়ার ব্যবস্থাও করেছিল পরিবারের সদস্যরা। স্থানীয় মারফৎ বিষয়টি জানতে পারে পুলিশ। ঘটনাস্তলে পৌঁছে  দেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মর্গে পাঠিয়েছে পুলিশ।মৃত্যুর পর সেই দেহ কাউকে না জানিয়ে কবর দেওয়ার কাজ কেন হচ্ছিল সেটা নিয়েই উঠেছে প্রশ্ন। এতেই সন্দেহ তৈরি হয়েছে।  কিভাবে ওই নাবালিকার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট হয়নি। এটি আত্মহত্যা নাকি খুন, মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের রিপোর্টের উপরই ভরসা করছে পুলিশ। এই ঘটনায় স্বসপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি জানতে নাবালিকার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন এখনই আত্মহত্যার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি এই ঘটনায় খুনের বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। পরিবারের ব্যবহারই সন্দেহ তৈরি হয়েছে।

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর যা ঘটল…

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হাড়হিম ঘটনা অসমে! স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে লুকোল স্বামী, কেটে দিল আঙুল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…