এটিএম ভেঙে লক্ষাধিক টাকা লুঠ! ডাকাত ধরতে জঙ্গলে ড্রোন তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি : ঠিক যেন নাটকের পর্দা। ডাকত দলকে ধরতে ফাঁদ পেতেছে পুলিশ। ডাকাতদলও সেই ফাঁদ কেটে পালিয়ে গিয়েছ। সেই ডাকাতদের খোঁজেই আবার ড্রোন কাজে লাগাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার রাতে ময়নাগুড়িতে দুটি এটিএম ভেঙে ৫৪ লক্ষ টাকা লুঠ করে দুষ্কৃতীরা। সেই টাকা নিয়ে পালানোর চেষ্টা করছিল তাঁরা পুলিশের সন্দেহ হওয়ায় রাস্তার গার্ডরেল দিয়ে আটকানোর চেষ্টা করেও লাভ হয়নি। পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট দেয় তারা।

শনিবার সকালে একটি গাড়িকে জল্পেশ মোড় এলাকায় দেখতে পায়।গাড়ির গতি বেগ অনেকটাই বেশি ছিল বলে অনুমান করে পুলিশ। দেখেই তাঁদের সন্দেহ হয়। এরপরে সেই গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। ইতিমধ্যেই দুটি এটিএম ভেঙে লুঠের ঘটনার খবর সামনে আসে। এরপরেই ডাকাতদলকে ধরতে ধাওয়া করতে থাকে পুলিশ। রাস্তায় রাস্তায় গার্ডরেল বসানো হয়।

গজলডোবা এলাকায় জঙ্গলে টাকার থলি নিয়ে ঢুকে যায় তাঁরা। দুষ্কৃতীদের কাছে চারটি ব্যাগ ছিল। গাড়িটি আটক করে পুলিশ। কিন্তু কাউকে এখনও ধরা সম্ভব হয়নি। জঙ্গলজুড়ে অভিযান শুরু করেছে পুলিশ ও বন বিভাগ। ড্রোন ব্যবহার করে তল্লাশি শুরু করেছে।

সূত্রের খবর, ময়নাগুড়ি থানা এলাকার বৌলবাড়ি এলাকায় দুটি এটিএমে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। ওই দুটি এটিএম ভেঙে লুঠ করেছে লক্ষ লক্ষ টাকা। বৈকুন্ঠপুর জঙ্গলে লুকিয়ে পড়ে তাঁরা। গাড়িতে রয়েছে নম্বর প্লেট ও প্রচুর হ্যান্ড গ্লাভস। শিলিগুড়ি পুলিশের সাহায্যে বন দফতর জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করেছেন। ঘন জঙ্গলের মধ্যে তাদের খুঁজে বের করতে ড্রোনের সাহায্য নেওয়া হয়েছে।

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

দক্ষিণবঙ্গে বাড়বে গরম! উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কবে মিলবে মুক্তি?

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত

তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক

৮ জুন বৃহস্পতি-শুক্রের দুর্লভ সংযোগে হঠাৎ ধনলাভ হবে ৪ রাশির জাতকদের

পুজোর সামগ্রীতে বটপাতা রাখেন?  জানুন কোন দেব-দেবীকে নিবেদন করা নিষিদ্ধ

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া