মিতালি এক্সপ্রেসে চেপে উত্তরবঙ্গে ঘুরতে এলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

রেকর্ড সংখ্যক যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এলো মিতালি এক্সপ্রেস। পুজোর মরসুমে ৩৯৭ জন যাত্রী নিয়ে শুক্রবার ভারতে প্রবেশ করে ট্রেনটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মরসুমে পরিবারের সদস্যদের নিয়ে উত্তরবঙ্গে ঘুরতে এলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এম মাসুদ হাসান। শুক্রবার নিউ জলপাইগুড়িতে রওনা দেন প্রতিবেশী দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি।  শুধু তাই নয়, এদিন রেকর্ড সংখ্যক যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসে মিতালি এক্সপ্রেস। পুজোর মরসুমে ওপার বাংলা থেকে ৩৯৭ জন যাত্রী নিয়ে শুক্রবার ভারতে প্রবেশ করে ট্রেনটি। এদিন ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে খালপাড়ায় অবস্থিত আন্তর্জাতিক গেট পার করে ভারতে প্রবেশ করে মিতালি এক্সপ্রেস।

বাংলাদেশ রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ঢাকা থেকে যাত্রা করা এই ট্রেনটিতে সফর করার জন্য ৪০৭ জন যাত্রী বুকিং করেছিলেন। কিন্তু শেষমেশ ৩৯৭ জন যাত্রী ট্রেনটিতে চাপেন। ভারতে আসার জন্য এই ট্রেনে এদিন চাপেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এম মাসুদ হাসান। সঙ্গে রয়েছেন তাঁর পরিবারের তিনজন সদস্য। ভারতে এসে শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম ঘুরে দেখার কথা রয়েছে বাংলাদেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এবং তাঁর পরিবারের। মিতালি এক্সপ্রেসের বাংলাদেশের সহকারী লোকো মাস্টার মহম্মদ মাজেদ মিয়াঁ জানান, দুর্গা পুজো উপলক্ষে বাংলাদেশে সাতদিনের সরকারি ছুটি রয়েছে। আর সেই ছুটি কাটাতে বাংলাদেশের অনেকে ভ্রমণের গন্তব্য হিসাবে এপার বাংলার উত্তর অংশকে বেছে নিয়েছেন। শুক্রবার যাত্রী নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছয় মিতালি এক্সপ্রেস। যদিও এদিন এক্সপ্রেস ট্রেনটি প্রায় দু ঘন্টা দেরিতে এসে পৌঁছয় উত্তরবঙ্গে।

উল্লেখ্য এর আগে গত জুলাই মাসে ঈদের কারণে ১১ দিন বন্ধ ছিল ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন মিতালী এক্সপ্রেস। ১১ দিন বিরতির পর ২২৬ জন যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে পৌঁছয় এই এক্সপ্রেস ট্রেন। করোনা সংক্রমণ পরিস্থিতির জেরে বন্ধ ছিল মিতালী এক্সপ্রেসের পরিষেবা। গত জুন মাসের ১ তারিখে ‘মিতালী এক্সপ্রেস’ পুনরায় যাত্রা শুরু করে। সপ্তাহের রবিবার ও বুধবার মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় এবং সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে নিউ জলপাইগুড়িতে চলাচল করে। উল্লেখ্য ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে দুই বাংলার মধ্যে এই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাওয়া-আসার জন্য এর আগে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। এরপর দুই দেশের মধ্যে তৃতীয় ট্রেন হিসেবে মিতালী এক্সপ্রেস (Mitali Express) যাত্রা শুরু করে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান