প্রকৃত ভোটার বাদ পড়লে বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালাব ,হুঁশিয়ারি বিধায়ক নিশীথ মালিকের

Share:

নিজস্ব প্রতিনিধি ,বর্ধমান উত্তর: প্রকৃত ভোটার বাদ পড়লে বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালাব ,হুঁশিয়ারি বিধায়ক নিশীথ মালিকের।তৃণমূল বিধায়ক-কে জেলে ভরার দাবি বিজেপির।পূর্ব বর্ধমান জেলার(Purba Bardhaman District),বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকায় “প্রকৃত ভোটারের ভোটাধিকার রক্ষার” দাবিতে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান উত্তর বিধায়ক নিশীথ মালিক একাধিক দাবি-উপস্থাপন করেন এবং কঠোর হুঁশিয়ারিও দেন।

নিশীথ মালিক(Nisith Malick) বলেন, “প্রকৃত ভোটার যদি একটাও বাদ যায় তাহলে আমরা প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব”। তিনি আরও অভিযোগ করে বলেন, “বিজেপি বাংলাকে কলুষিত করতে চাইছে; এসআই-কে ব্যবহার করে প্রকৃত ভোটারদের বাদ দিতে চাইছে। বাংলাদেশ থেকে আসা মানুষ, মতুয়া সম্প্রদায়ের অনেকের নাম বাদ দেওয়ার চেষ্টা হবে — এই বিষয়ে সতর্ক থাকতে হবে”।বিধায়ক দলের নেত্রীর উক্তিকে সমর্থন জানিয়ে বলেন, “এস আই-র (SIR)ব্যাপারে আমাদের মাথাব্যথা নেই; তবে আমাদের নেত্রী যা বলেছেন আমরা তাও বলছি”। তিনি ২৬-এর ভোটে তৃণমূলকে এগিয়ে রাখার আহ্বান জানান।মিছিল ও ক্ষোভ-প্রকাশের এসব মন্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে! নিশিত মালিকের মন্তব্যের কড়া জবাব এসেছে বিজেপির তরফে।

বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন,” পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে রেখেছে যার ফলে ২০২১ এ তারা জিতেছে, আর এটা তারা বুঝতে পেরেছে তাই আতঙ্কিত হয়ে তৃণমূল নেতারা যেইভাবে বিজেপিকে আক্রমণ করছে সেটা খুবই দুর্ভাগ্যজনক! রবিবার বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক বলেছেন যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে বিজেপি নেতাদের ধরে ধরে জ্বালিয়ে দেওয়া হবে! ভারতবর্ষের সংবিধান যারা প্রণেতা সেই সাংসদ বিধায়কদের মুখে এই ধরনের কথা কি মানায়? আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাইছি ।

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী