সারেও মমতার বাংলাকে বঞ্চিত করছেন মোদি, বাড়ছে কালোবাজারি

মমতার বাংলাকে ভাতে মারার ফন্দি নিয়েছে মোদি সরকার। তাই চাহিদা মেনে সার পাঠাচ্ছে না। তাতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বাংলার কৃষকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা(Bengal) ভারতের(India) অঙ্গ। অথচ সেই বাংলাকেইও প্রতি পদে পদে বঞ্চিত করে চলেছে দেশে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। সেই বঞ্চনার অন্যতম অঙ্গ হল বাংলায় সার না পাঠানো। কার্যত দেশের কৃষিক্ষেত্রে অনান্য Double Engine States গুলির তুলনায় বাংলা অনেকটাই এগিয়ে যাওয়ায় এখন বাংলার কৃষকদের(Farmers) ভাতে মারার ব্যবস্থা করছে মোদি সরকার(Modi Government)। কেননা হাজারও চেষ্টা সত্ত্বেও তাঁরা বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রভাব কমাতে পারেননি। একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে হারাতে পারেননি। ভোটের পরেও তাঁর গদি উল্টে দিতে পারেননি। তাই এবার শুরু হয়েছে বঞ্চনার চক্র। শনিবার রাজ্য বিধানসভায় এই নিয়ে সরব হন বাংলার কৃষিমন্ত্রী(Agriculture Minister) শোভনদেব চট্টোপাধ্যায়(Sovondeb Chattopadhay)। তিনি সাফ জানান, কেন্দ্র সরকার বাংলায় সার(Fertilizer) পাঠাচ্ছে না। তার জেরে চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় রাজ্যজুড়ে সারের কালোবাজারি চলছে এবং কৃষকদের পকেট থেকে টাকা বেড়িয়ে চলে যাচ্ছে। বাংলাকে যাতে পর্যাপ্ত সার সরবরাহ করা হয়, সে জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে রাজ্য। তা সত্ত্বেও কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। সারের দাম বৃদ্ধিতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলার কৃষকেরা।  

কৃষিমন্ত্রী জানান, ২০২০-২১ সালে রাজ্যে সারের চাহিদা ছিল ১০.০৫ লক্ষ মেট্রিক টন। সে জায়গায় দেওয়া হয়েছিল ৭.২৯ লক্ষ মেট্রিক টন। ২০২১-২২ সালে চাহিদা ছিল ৯.৫২ লক্ষ মেট্রিক টন। রাজ্য পেয়েছিল মাত্র ৫.৫০ লক্ষ মেট্রিক টন। ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যে সারের চাহিদা ৯.৩৩ লক্ষ মেট্রিক টন, এ পর্যন্ত সরবরাহ করা হয়েছে মাত্র ৩.৪৯ লক্ষ মেট্রিক টন। কার্যত প্রতি বছর একটু একটু করে বাংলায় সার পাঠানোর পরিমাণ কমিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার। তাতেই বোঝা যাচ্ছে মোদি সরকারকে মমতাকে বাগে না পেয়ে কীভাবে বাংলার কৃষকদের ভাতে মারার রাস্তায় হাঁটছে। সারের দাম বাড়ায় চাষের খরচও অনেকটা বেড়েছে। আগে ১ বিঘা আলু চাষ করতে খরচ হতো ২,৫৩০ টাকা। এখন প্রতি বিঘায় খরচ হচ্ছে ৩,৫৭৯ টাকা। ১ বিঘা ধান চাষে আগে ব্যয় হতো ১,২১৬ টাকা মতো। তা এখন বেড়ে হয়েছে প্রায় ১,৭৬৯ টাকা।   

মন্ত্রীর যুক্তি, জোগান কমার কারণে সারের কালোবাজারিও হচ্ছে। তা বন্ধে রাজ্য প্রশাসন বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে। বেশি দামে সার বিক্রির জন্য ১,৩৮৬ জন ডিলারকে শো-কজ করা হয়েছে। ৬৫ জন ডিলারের দোকান থেকে সার বিক্রি বন্ধ করা হয়েছে। বাতিল হয়েছে ১১ জনের লাইসেন্স। কৃষিক্ষেত্রে বরাদ্দ ক্রমশ কমাচ্ছে মোদি সরকার। রাষ্ট্রীয় কৃষি বিমা যোজনায় কেন্দ্র আগে রাজ্যকে বছরে ১৭০ কোটি টাকা দিত। এখন তা কমে হয়েছে ৮৩ কোটি টাকা। ক্ষুদ্র সেচ প্রকল্পে বরাদ্দের পরিমাণ ৬০ কোটি থেকে কমে হয়েছে ৩০ কোটি টাকা। আত্মা প্রকল্পে বরাদ্দ ১৩০ কোটি থেকে হয়েছে ৮০ কোটি টাকা। সব থেকে বড় কথা শোভনদেববাবু এখন তাঁর বাক্যবাণে বিজেপি ও মোদি সরকারকে বিদ্ধ করছেন রাজত বিধানসভায় তখন সেখানে উপস্থিত থেকেও কোনও বিরোধিতা করেননি বঙ্গ বিজেপির(Bengal BJP) বিধায়কেরা। তাতেই বোঝা যাচ্ছে তাঁরাও কেন্দ্রের এহেন পদক্ষেপে কতটা বেকায়দায় পড়েছেন পঞ্চায়েত নির্বাচনের আগে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের