সুজাপুরেই আড়াই লক্ষের মধ্যে ১ লাখের বেশি নাম বাতিল! এক পরিবারে বাদ ১২জন

Share:

নিজস্ব প্রতিনিধি, সুজাপুর : শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার লিস্ট থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। নাম বাদ যাওয়ার ঘটনায় খবরের শিরোনামে সুজাপুর (Sujapur) । এখানে আড়াই লক্ষ ভোটারের মধ্যে নাম বাদ গিয়েছে ১ লক্ষের বেশি নাম। তারমধ্যে একই পরিবারের ১২ জনের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, সুজাপুর বিধানসভার কালিয়াচক ১ নম্বর ব্লকের সিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহল্লাদার পাড়ার ৩ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মেহেবুল মহল্লাদার। তাঁর নামের সঙ্গে পরিবারের সকলের নাম বাদ গিয়েছে। কেউ ঘুনাক্ষরেও আঁচ করতে পারেনি। পঞ্চায়েত সদস্য হওয়ার পরেও তাঁর পরিবারে সকলের নাম বাদ দেওয়ায় হতবাক মেহেবুল মহল্লাদার। তাঁরা জানিয়েছেন, সমস্ত বৈধ নথি জমা করেছেন। তারপরেও নাম বাদ গিয়েছে। ধরে ধরে নাম বাতিল করা হয়েছে।  এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে সুজাপুর বিধানসভায় মোট ভোটার ছিল ২ লক্ষ ৫২ হাজার। এসআইআর প্রক্রিয়া করার পরে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার নাম বাদ দেওয়া হয়েছে। এরমধ্যে কেউ মৃত ভোটার, কেউ স্থানান্তরিত। 

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে বহু ভোটারের নাম বাদ যাওয়ায় কীভাবে কি হবে তা নিয়ে চিন্তিত সকলে। প্রথম থেকে তৃণমূল জানিয়ে আসছে, একটা বৈধ ভোটারের নামও বাদ দেওয়া যাবে না। কিন্তু এখনও পর্যন্ত লক্ষ লক্ষ নাম বাদ গিয়েছে। সুজাপুরে ১ লক্ষ ৩৪ হাজার নামের মধ্যে বহু মানুষ রয়েছে বৈধ। তাঁদের ইচ্ছে করে বাদ দেওয়ার অভিযোগ তুলছে তৃণমূল। 

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে