বাংলা শস্য বিমা প্রকল্পে ১৫ লক্ষ ২৪ হাজার কৃষক পেলেন ক্ষতিপূরণ

বাংলা শস্য বিমা প্রকল্পে গত রবি ও খরিফ মরশুম মিলিয়ে রাজ্যের ১৫ লক্ষ ২৪ হাজার কৃষককে ৭৭০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করল রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) আগে গ্রাম বাংলার কৃষকদের কাছে আবারও আর্থিক সাহায্য পৌঁছে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। বাংলা শস্য বিমা(Bangla Shasya Bima Yojna) প্রকল্পে গত রবি ও খরিফ মরশুম মিলিয়ে রাজ্যের ১৫ লক্ষ ২৪ হাজার কৃষককে(Farmers) ক্ষতিপূরণ প্রদান করল রাজ্য সরকার। মোট ক্ষতিপূরণের পরিমাণ ৭৭০ কোটি টাকা। রাজ্যের কৃষিদফতর থেকে জানানো হয়েছে, দেরিতে বৃষ্টি ও কম বৃষ্টির জন্য এবারের খরিফ মরশুমে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান জেলায় ধান চাষের বেশ ক্ষতিসাধন হয়। সেই ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ ৮০ হাজার কৃষককে ৩৪৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। একই সঙ্গে গতবারের রবি মরশুমে ফসলের ক্ষতির জন্য মোট ৪২৫ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যের মোট ৯ লক্ষ ৪৪ হাজার কৃষককে।

আরও পড়ুন সুমিত বিজেপি কর্মী, ছিল হাওড়ার মিছিলেও, সেটা মেনে নিল তার মা

২০২২-২৩ আর্থিক বছরে রাজ্যের ৭০ লক্ষের বেশি কৃষক বাংলা শস্য বিমা প্রকল্পে তাঁদের নাম নথিভুক্ত করিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় ২০১৯ সালে এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ২৪৫৩ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন কৃষকরা। রাষ্ট্রায়ত্ত কৃষি বিমা সংস্থার মাধ্যমে এই প্রকল্পটি রাজ্য সরকার চালায়। আলু ও আখ ছাড়া সব ফসলের ওপর বিমার প্রিমিয়ামের পুরোটাই দেয় রাজ্য সরকার। আখ ও আলুর ক্ষেত্রেও মোট প্রিমিয়ামের মাত্র ৩ শতাংশ চাষিকে দিতে হয়। ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। ক্ষতিপূরণের জন্য কোনও আবেদন করতে হয় না। কৃষি বিমা সংস্থা এলাকা ভিত্তিক ক্ষতিপূরণ নির্ধারণ করে কৃষকদের কাছে পাঠানোর ব্যবস্থা করে। সেই সূত্রেই এবারে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের ১৫ লক্ষ ২৪ হাজার কৃষক তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণ পেয়ে গেলেন।

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

নাবালিকা স্ত্রী অন্তঃসত্ত্বা হতেই স্বামীর বিরুদ্ধে পকসো মামলা, বাল্যবিবাহে জিরো টলারেন্স লালবাজারের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

দেশের জাতীয় পতাকার জন্মদিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা