অশোকনগরে অস্বাভাবিক মৃত্যু স্কুলশিক্ষক ছেলে ও মায়ের

কিছু দিন যাবৎ প্রমিত মানসিক ভাবে অসুস্থ ছিলেন। তবে নিয়মিত স্কুলে যেতেন। প্রমিতের মা সুনন্দাদেবীর কোনও মানসিক সমস্যা ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা ও ছেলের(Mother and Son) অস্বাভাবিক মৃত্যুকে(Unnatural Death) ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার অশোকনগর(Ashoknagar) এলাকায়। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে তাঁদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির অনান্য সদস্যরাই তাঁদের দেহ উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।  আর মা ও ছেলের এহেন মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অশোকনগরের বুকে। প্রাথমিক ভাবে মা ও ছেলে দুইজনই আত্মহত্যা করেছে বলেই মনে করছে পুলিশ। তবে পরিবারের বাকি সদস্যদের প্রশ্ন, কেন দুইজনে আত্মহত্যা করবেন? নাকি তাঁদের খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে? পুলিশের প্রাথমিক ধারনা মহিলা খুন হয়েছেন ছেলের হাতে। তারপর ছেলে আত্মঘাতী হয়েছেন। তাঁরা এই বিষয়ে নিশ্চিত হতে চান পোস্টমর্টেম রিপোর্ট দেখে।

জানা গিয়েছে, স্কুল শিক্ষক প্রমিত বিশ্বাসের বয়স চল্লিশের কোঠায়। তাঁর মা সুনন্দা বিশ্বাসের বয়স সাতষট্টি বছর। কিছু দিন যাবৎ প্রমিত মানসিক ভাবে অসুস্থ ছিলেন। তবে নিয়মিত স্কুলে যেতেন। ছাত্রছাত্রীদের পড়াতেন। মাঝে মধ্যে নাকি অসংগলগ্ন কথাবার্তা বলতেন তিনি। প্রমিতের মা সুনন্দাদেবীও একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। যদিও তাঁর কোনও মানসিক সমস্যা ছিল না। অন্য দিনের মতো রবিবার পরিবারের সবার সঙ্গেই সময় কাটিয়েছেন মা ও ছেলে। কিন্তু সন্ধ্যা নাগাদ একই ঘরে মা ও ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের অন্যান্যরা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মা এবং ছেলেকে র চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তাঁরা এক সঙ্গে আত্মহত্যা করলেন নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে, তা তদন্ত করে দেখছে অশোকনগর থানার পুলিশ।

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী