বর্ধমানে একই পরিবারে ৩ জনের রহস্যমৃত্যু, দেহ উদ্ধার করল পুলিশ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃত মায়ের নাম মৃণালিনী চৌধুরী (৬০) ও তাঁর দুই মেয়ের নাম বন্দিতা চৌধুরী (৪০) এবং সংঘমিতা চৌধুরীর (৩২)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধমানে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। বৃহস্পতিবার বর্ধমানের (Burdwan) পীরপুকুর এলাকায় একটি বাড়ি থেকে মা ও দুই মেয়ের নিথর দেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃত মায়ের নাম মৃণালিনী চৌধুরী (৬০) ও তাঁর দুই মেয়ের নাম বন্দিতা চৌধুরী (৪০) এবং সংঘমিতা চৌধুরীর (৩২)। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও মৃণালিনী দেবীর বাড়িতে কাজে গিয়েছিলেন ওই পরিবারের আয়া রূপালী হাজরা। সকালে ভিতর থেকে দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করেন তিনি। কিন্তু দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করার পরেও দরজা খোলেননি কেউ। এরপর প্রতিবেশীদের খবর দেন তিনি। আত্মীয় পরিজনরা বাড়িতে এসে বাড়ির দোতলায় ওঠেন। সেখান থেকে একতলায় এসে আত্মীয়রা দেখেন ডাইনিং হলে মৃণালিনী চৌধুরী ও তাঁর দুই মেয়ে বন্দিতা চৌধুরী এবং সংঘমিতা চৌধুরীর নিথর দেহ পড়ে রয়েছে। পাশে পড়ে রয়েছে বিষের বোতল।

স্থানীয়রা জানান, মৃণালিনী চৌধুরীর স্বামী বিমল চৌধুরী ও তাঁর বাবা ভোলানাথ মণ্ডল কোভিডের সময় মারা গিয়েছেন। তারপর থেকেই তিনি ও তাঁর দুই মেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। তবে সেই কারণে মা ও দুই মেয়ের এই সিদ্ধান্ত নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান মা ও দুই মেয়ে আত্মঘাতী হয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বিষয়টি নিয়ে বলেন, ‘তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই শরীরে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি স্পষ্ট হবে।’

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাকিস্তানি গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?