‘আমি খুনি’, ছেলেকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছেলেকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল মা। এমনই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানা এলাকা। সেখানে ৮ বছর বয়সী  পুত্র দেবজিৎ মণ্ডলকে খুন করে থানায় গিয়ে আত্মসমপর্ণ করলেন অভিযুক্ত মা। ইতিমধ্যেই হত্যাকাণ্ডের অভিযোগে তনুজা মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে ।

নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের মৌলিহাটির এলাকায় বাসিন্দা তনুজা মণ্ডল। তাঁর দুই পুত্র সন্তান ছিল। কয়েকবছর আগে তাঁর ছোট ছেলের মৃত্যু হয় । বড় ছেলে দেবজিৎ তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে । তার বাবা প্রসেনজিৎ মণ্ডল পেশায় এখন মৎস্যজীবি। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে দেবজিৎ-তের ঠাকুমা তাদের বাড়িতে আসেন। কিন্তু সেইসময় নাতির খোঁজ তিনি পাননি । বাড়িতে ছিল না দেবজিতের মা। তাই নাতির খোঁজ করতে সে এলাকায় খোঁজাখুঁজি শুরু করে দেন। অবশেষে খাটের নিচ থেকে উদ্ধার হয়  নাবালকের দেহ। যা দেখে চমকে ওঠে ঠাকুমা।

খবর দেওয়া হয় পুলিশকে । তারা এসেই নাবালকের দেহ উদ্ধার করে। সেইসময় তাঁর গলায় ছিল আঘাতের  দাগ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই ঘটনার পর নাবালকের মা তনুজা থানায় গিয়ে জানান,’ তিনি ছেলেকে খুন করেছেন।‘ কী কারণে হত্যা , তা এখন স্পষ্ট নয় । এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের