চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির

Share:

নিজস্ব প্রতিনিধি:  সম্পর্কের টানাপোড়েনের জেরে  ইট দিয়ে প্রেমিকার মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠেছিল। সেই মামলায় মৃতার নাবালক ছেলের সাক্ষ্যই হয়ে উঠল অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর সোমবার (২৪ অগস্ট) অভিযুক্ত মহিবুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। 

ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২২ এপ্রিলের। পান্ডুয়ার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা মঙ্গলা রায়ের বিয়ের তিন বছর পর তাঁর স্বামী মারা যান। এরপর একমাত্র ছেলেকে নিয়ে তিনি বাপের বাড়িতে আশ্রয় নেন। সেখানেই রামেশ্বরপুর বাজারে দাদপুর থানার আমরা গ্রামের বাসিন্দা মহিবুল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় গভীর সম্পর্কে পরিণত হয়। সম্পর্কের টানে মহিবুল নিয়মিত রামেশ্বরপুরে আসতেন। তবে তাঁদের মধ্যে যেমন ঘনিষ্ঠতা ছিল, তেমনই বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়াও হত। সময়ের সঙ্গে সেই অশান্তি বাড়তে থাকে এবং সম্পর্কে চিড় ধরে। অভিযোগ, ২০২৩ সালের ২২ এপ্রিল মঙ্গলার বাড়িতে গিয়ে ফের অশান্তি শুরু করেন মহিবুল। বচসার এক পর্যায়ে মঙ্গলার উপর চড়াও হয়ে তাঁকে মারধর করা হয়। এরপর একটি ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় মঙ্গলারকে প্রথমে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু পরদিন সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: ‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

ঘটনার পর মঙ্গলার মামা গোপাল রায় থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মহিবুলকে গ্রেফতার করে। এরপর থেকেই জেল হেফাজতে ছিলেন তিনি। মামলার শুনানিতে মৃতার নাবালক ছেলে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেয়। হুগলি মুখ্য আইনজীবী শিবাজী দাস বলেন,সম্পর্কের অবনতির কারনে খুন করা হয়েছিল  এবং নাবালক ছেলের সাক্ষ্য মামলায় বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অবশেষে চুঁচুড়া আদালতের প্রথম দায়রা আদালতের বিচারক রিন্টু সুর অভিযুক্ত মহিবুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী তথা মঙ্গলার মামা গোপাল রায়। তাঁর কথায়, দীর্ঘদিন পর আদালতের রায়ে তাঁরা ন্যায়বিচার পেলেন।

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধর্ম আলাদা! একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বন্ধুর দেহ, কোথায় ঘটল?

‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ