মুর্শিদাবাদে সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন মা!

সোমবার সেতুর উপর থেকে দেড় বছর বয়সী পুত্রসন্তানকে ছুঁড়ে ফেলেন মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন মা! এমন ভয়াবহ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থেকে জঙ্গিপুর যাওয়ার পথে ভাগীরথী সেতুর উপর। সোমবার সেতুর উপর থেকে দেড় বছর বয়সী পুত্রসন্তানকে ছুঁড়ে ফেলেন মহিলা। আশঙ্কাজনক অবস্থায় শিশুকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ভাগীরথী সেতুর নিচে জঙ্গিপুর শ্মশানঘাটে বেশ কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। সেই সময় আচমকাই ভারী কোনও বস্তু নদীতে পড়ার শব্দ পান তাঁরা। এরপর দেখেন নদীর জলে দেড় বছরের এক শিশু হাবুডুবু খাচ্ছে। সময় নষ্ট না করে তৎক্ষণাৎ ওই দলের মধ্যে থেকে এক যুবক নদীতে ঝাঁপ দেন। শিশুকে তড়িঘড়ি উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছে ওই শিশু। তার মাথায় গুরুতর চোট হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে শিশুর মাকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলা প্রথমে সেতু থেকে নিজের সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলেন। তারপর নিজেও নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। তবে কী কারণে তাঁর এই সিদ্ধান্ত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

(ছবি প্রতীকী)

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫