অভিষেকের উদ্যোগে মুশকিল আসান, মাধ্যমিক পরীক্ষার্থী হাতে পেল অ্যাডমিট কার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক ২০২৬। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। আর সময়মতো পরীক্ষার্থীরা যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছয় এবং কোনওরকম সমস্যা না হয় তার জন্য কড়া নজরদারি এবং বাড়তি ব্যবস্থা রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য প্রশাসন। এই আবহে এক মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে বিপাকে পড়ে এক পরীক্ষার্থী। তখন যোগাযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর তাতেই হয়ে গেল এই সমস্যার সমাধান। ছাত্রীর পাশে মুশকিল আসান হয়ে দাঁড়ালেন ডায়মন্ডহারবারের সাংসদ।

এদিকে এই ঘটনার পর ওই ছাত্রীর পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসময়ের বন্ধু, মানবিকতার প্রতীক বলে তকমা দিয়েছেন। সাংসদেরই মানবিক হস্তক্ষেপে এক মাধ্যমিক পরীক্ষার্থীর বড় সঙ্কটের অবসান ঘটল। একই নামের দুই ছাত্রী থাকার জেরে এক ছাত্রী, যে এই বছর পরীক্ষা দেবে না, তার নামে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছিল। আবার যে ছাত্রীটির মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা, কোনও কারণে তার অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি। এই বিষয়টি জানার পর প্রধান শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অভিভাবক পর্ষদের সঙ্গে যোগাযোগ করেন। তবে সেরকম কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ।

অন্যদিকে ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি—১১ দিন ধরে চলবে এই বছরের পরীক্ষা। রাজ্যজুড়ে মোট ২৬৮২টি কেন্দ্র রয়েছে। সকাল ১০টা ৪৫ থেকে শুরু হবে পরীক্ষা। কেন্দ্রগুলির বাইরে সকাল থেকেই মোতায়েন রয়েছে পুলিশ, অ্যাম্বুল্যান্স, মেডিক্যাল টিম। কিন্তু ছাত্রীটি যে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড না পেয়ে টেনশন করছিল। এই আবহে নিরুপায় হয়ে প্রধান শিক্ষক মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন। বিদ্যালয় থেকে ছাত্রীর রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যোগাযোগ করেন বলে খবর।

এছাড়া এই যোগাযোগের পর চলছিল অপেক্ষার পালা। অভিষেক এই অভিযোগ পেয়েই মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে দ্রুত যোগাযোগ করেন। তাতেই রবিবার হওয়া সত্ত্বেও মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রধান শিক্ষককে ফোন করে ডেকে পাঠানো হয় এবং যে ছাত্রীটি এতদিন অ্যাডমিট কার্ড পায়নি তার অ্যাডমিট কার্ড প্রদান করা হয়। তার পরেই পরীক্ষার্থীর হাতে অ্যাডমিট কার্ডটি পৌঁছে দেওয়া হয়। এতে খুশি পড়ুয়া ও তার পরিবার। আজ হাসিমুখে পরীক্ষা দিতে যাচ্ছে সে। পরীক্ষার্থীর নাম সাহানা খাতুন। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে ডিগ্রি হাইস্কুলে। সাহানা ও তাঁর বাড়ির লোক অভিষেকের প্রতি কৃতজ্ঞতাপ্রকাশ করেছেন।

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জন

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর