আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলার অপমান ঠেকাতে ডিজিটাল যোদ্ধা কনক্লেভ, অভিষেকের মেগা কর্মসূচি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। আর তা নিয়ে এখন থেকেই নানা হুঙ্কার দিতে শুরু করেছে বঙ্গ–বিজেপি। ইতিমধ্যেই বেশ কয়েকজন বাঙালি মনীষী সম্পর্কে কুকথা বলেছেন বিজেপির নেতা ও মন্ত্রীরা। তার সঙ্গে এসআইআর করে মানুষকে দুশ্চিতা, ভোগান্তি এবং মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ। আবার‌ বাংলাকে বঞ্চনা করার পাশাপাশি কেন্দ্রের আর্থিক অবরোধ দেখা যাচ্ছে। বহু বাঙালিকেই ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এমনকী বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নেমে আসছে নির্মম অত্যাচার। এই অভিযোগগুলি তুলে তৃণমূল এখন প্রতিবাদ করতেই সোশ্যাল মিডিয়ায় জবাব দেওয়ার জন্য নামানো হচ্ছে ডিজিটাল যোদ্ধাদের। আজ, সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ১০ হাজার ডিজিটাল যোদ্ধা নিয়ে কনক্লেভ করবে তৃণমূল। যেখানে ডিজিটাল যোদ্ধাদের বার্তা দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে পরাজিত করতে না পেরে আইপ্যাকের অফিসে এবং কর্ণধার প্রতীক জৈনের অফিসে হানা দিয়েছিল ইডি। এই অভিযোগ করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, বাংলা সম্পর্কে মিথ্যা তথ্য চাউর করছে বিজেপি। ভিন রাজ্যের ঘটনাকে বাংলার বলে প্রচার করে বাজার গরম করছে বিজেপি। এমন বহু ঘটনা আগে ধরা পড়েছে। আবার ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বাংলাকে বদনাম করা হচ্ছে। বাংলা বাঙালিদের অপমান করা হচ্ছে।

অন্যদিকে বাংলার ২ লক্ষ কোটি টাকার উপর প্রাপ্য টাকা বকেয়া রেখে বঞ্চনা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই সমস্ত অভিযোগ নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়াতে ডিজিটাল যোদ্ধাদের মাঠে নামাচ্ছে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেন ‘‌আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’‌ কর্মসূচি। যেখানে বাংলার নানা প্রান্ত থেকে বিপুল তরুণ প্রজন্মের যুবক–যুবতীরা ‘যোদ্ধা’ হিসেবে নাম নথিভুক্ত করেছেন। যাঁরা রেজিস্ট্রেশন করেছিলেন তাঁদের সঙ্গে কথা বলার পর স্ক্রিনিং হয়। এবার রাজ্যের নানা জেলা থেকে বাছাই করে ১০ হাজারের বেশি ডিজিটাল যোদ্ধাকে কলকাতায় ডাকা হয়েছে।

এছাড়া আজ, সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে তাঁরা মিলিত হচ্ছেন। সকাল থেকে বিকেল পর্যম্ত কর্মসূচি থাকছে এখানে। ডিজিটাল যোদ্ধাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। কন্টেন্ট তৈরি, তথ্যভিত্তিক জবাব দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় বঙ্গ–বিজেপিকে চেপে ধরতেই দেওয়া হবে নির্দেশ। শিয়রে বিধানসভা নির্বাচন। তাই এই ভোটযুদ্ধে ডিজিটাল যোদ্ধারা কেমন করে কাজ করবেন তার নির্দিষ্ট একটি গাইডলাইন দেওয়া হবে এই কনক্লেভ থেকে। আজ, স্বামী বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে তৃণমূলের ডিজিটাল কনক্লেভে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ