পরীক্ষা খারাপের জের, মাধ্যমিকের প্রথম দিনে আত্মঘাতী ছাত্রী

পরীক্ষার প্রথম দিনেই আত্মহত্যার পথ বেছে নিল এক ছাত্রী। প্রথমদিন ছিল বাংলা পরীক্ষা। পরীক্ষা ভালো হয়নি বলে আত্মঘাতী হয়েছে ওই পরীক্ষার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Examination 2022)। আর সেই পরীক্ষার প্রথম দিনেই আত্মহত্যার পথ বেছে নিল এক ছাত্রী। প্রথমদিন ছিল বাংলা পরীক্ষা। পরীক্ষা ভালো হয়নি বলে আত্মঘাতী হয়েছে ওই পরীক্ষার্থী, দাবি তার পরিবারের। পরীক্ষা খারাপ হওয়ায় বাড়ি ফেরার পর থেকেই অবসন্ন ছিল ওই ছাত্রী। পুলিশ সূত্রে খবর, ১৬ বছর বয়সী মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম মহিমা খাতুন(Mahima Khatun)। বীরভূম(Birbhum) জেলার পাইকর(Paikar) থানার উত্তর রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মহিমা। মাধ্যমিকে তার পরীক্ষাকেন্দ্র ছিল হারুয়া উচ্চ বিদ্যালয়। বাংলা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে সোমবার রাতে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ঘর থেকে উদ্ধার হয় মহিমার ঝুলন্ত দেহ। দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পাইকর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী মহিমা খাতুন বীরভূম সংলগ্ন মূর্শিদাবাদ নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত। আর্থিক অনটনকে সঙ্গী করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান মহিমা। পরীক্ষা শুরুর আগে থেকেই জোরকদমে প্রস্তুতিও নিয়েছে সে। কিন্তু প্রথম পরীক্ষা ভালো না হওয়ায় এই পথ বেছে নেয়। পরিশ্রমী ছাত্রী মহিমার বেশি রাত জেগে পড়ার অভ্যাস ছিল। নিজের ঘরে একাই পড়াশোনা করত সে। মঙ্গলবার সকাল ৭টা বেজে গেলে ডাকাডাকি করলেও তার কোনও সাড়া মেলেনি। পরিবারের সদস্যরা দরজা ঠেলে ঘরে ঢোকেন। এরপর সিলিং থেকে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় মহিমার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার দেহ নামিয়ে পাইকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা