শুভেন্দু অধিকারীকে নিজের মাধ্যমিকের মার্কশিট দেখাতে বলুন ,কটাক্ষ পার্থ ভৌমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, আমতা: হুমায়ুন কবীর বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারবে কিনা সেটা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন।কারণ ওনাদের উভয়ের মধ্যে সম্পর্ক ভাল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রবিবার বলেন,সাংসদ পার্থ ভৌমিক(MP Partha Bhowmick)। একই সঙ্গে সাংসদ পার্থ ভৌমিকের দাবি, শুভেন্দু অধিকারী কে বলুন তার মাধ্যমিকের মার্কশিটটা একবার প্রকাশ্যে দেখাক। সে কোন বিষয়ে কত নম্বর ভালো পেয়েছে তা পরিষ্কার হয়ে যাবে।রবিবার হাওড়া জেলার আমতা ফুটবল মাঠে বিধায়ক নির্মল মাঝির নেতৃত্বে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এসআইআর এর নামে বাংলার মানুষের ভোটাধিকার বাতিলের চক্রান্ত, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনায় বাংলার প্রতি বঞ্চনা, বাংলার বকেয়া টাকা না দেওয়া, লাগাম ছাড়া কুৎসা ও অত্যাচারের বিরুদ্ধে আয়োজিত এদিনের প্রতিবাদ সভায় পার্থ ভৌমিক ছাড়াও বক্তব্য রাখেন মন্ত্রী পুলক রায় সহ অন্যান্যরা।

শুভেন্দু অধিকারী সম্পর্কে পার্থ ভৌমিক আরও বলেন, যাঁদের শিক্ষাগত যোগ্যতা কম তাঁরা অশালীন কথাবার্তা বলেন। শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা ও অশালীন কথা বলা নিয়ে কটাক্ষ করেন তিনি। পার্থ ভৌমিক দাবি করেন শুভেন্দু অধিকারী প্রকাশ্যে তার মাধ্যমিকের মার্কশিট একবার দেখান। তিনি কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তাহলে প্রকাশ্যে এসে যাবে। ব্যারাকপুরের সাংসদের মন্তব্য, যারা পড়াশুনায় ভালো হয় না যারা পরীক্ষায় কম নম্বর পায় যারা শিক্ষিত হয় না তারা যে ধরনের ভাষা ব্যবহার করে সেই ধরনের ভাষা শোনা যায় শুভেন্দু অধিকারীর মুখে।

তৃণমূল সাংসদের দাবি একদিকে বিজেপি সবার অধিকার কেড়ে নিতে চাইছে আর সেই সময় বিপদে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে তাদের পাশে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ নেই। তৃণমূল কংগ্রেস মানুষের অধিকার রক্ষার জন্য একমাত্র লড়াই করে যাচ্ছে। বিজেপির লোক যেন দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস কিভাবে সাধারণ মানুষের পাশে আছে। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের একমাত্র আশা ভরসা বলে দাবি করেন, পার্থ ভৌমিক।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক