পর পর পড়েছে মহরম আর উল্টোরথ, সতর্ক রাজ্য পুলিশ প্রশাসন

১৬ জুলাই রয়েছে উল্টোরথ। তারপরের দিন ১৭ জুলাই রয়েছে মহরম। আর তাই উল্টোরথকে ঘিরে বাড়তি সতর্কতা নিচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার ৭ জুলাই রথযাত্রা। তার ঠিক ৯ দিনের মাথায় ১৬ জুলাই রয়েছে উল্টোরথ(Ultarath)। তারপরের দিন ১৭ জুলাই রয়েছে মহরম(Muharram)। আর তাই উল্টোরথকে ঘিরে বাড়তি সতর্কতা নিচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন(West Bengal State Police)। সেই লক্ষ্যেই শুক্রবার উল্টোরথ এবং মহরম নিয়ে উচ্চপর্যায়ের পুলিশ বৈঠক হয়েছে ভবানীভবনে(Bhawani Bhawan)। দুটি উৎসব যাতে নির্বিঘ্নে শেষ করা যায়, কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিগত কয়েক বছরে রথের দিন বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। কোথাও রথযাত্রার পথে বৈদ্যুতিন তার পড়েছে, কোথাও আবার গাছের ডাল। এই ধরনের দুর্ঘটনা এড়াতে গত ৫ বছরে রথের দিন কী ধরনের ঘটনা ঘটেছে তার পুর্নমূল্যায়ন করে ব‌্যবস্থা গ্রহণের কথা বলা হয়। একইসঙ্গে কোনও রকম অপ্রীতিকর ঘটনা বা দুই ধর্মাবলম্বী মানুষের মধ্যে কোনও অশান্তির বাতাবরণ যাতে না ছড়ায় তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েনের ওপর জোর দেওয়া হয়েছে।  

শুক্রবারে ভবানীভবনের বৈঠকে ছিলেন এডিজি আইন শৃঙ্খলা, এডিজি আইবি, এডিজি সিআইডি থেকে শুরু করে এডিজি ট্রাফিক এবং ডিরেক্টর অফ সিকিউরিটি। ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছেন বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং কমিশনারেটের সিপিরা। কলকাতায় ছোটবড় মিলিয়ে প্রায় ৭৪টি রথ বের হয়। এর মধ্যে ৭টি বড় রথ থাকে। রথে ভিড় সামলাতে থানাগুলিকে সতর্ক করেছে লালবাজার। যে রুট দিয়ে রথ যাবে সেখানে বাড়তি বাহিনী রাখতে বলা হয়েছে। জেলার যে যে জায়গা দিয়ে রথ যাবে সেখানে যাতে বৈদ্যুতিন তার পড়ে না থাকে বা তার না ঝোলে তা খতিয়ে দেখে নিতে বলা হয়েছে। গাছের ডালপালা ছাঁটতে বলা হয়েছে স্থানীয় পঞ্চায়েত বা পুরসভাগুলিকে।

লালবাজার সূত্রে খবর, এবারে রথযাত্রার দিন প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন থাকছে। যে সব রাস্তায় দিয়ে রথ টানা হবে সেখানে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরা থাকবেন। রথ টানা নিয়ে কোথাও যাতে বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। রুট দেখে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা বা দুই ধর্মাবলম্বী মানুষের মধ্যে কোনও অশান্তির বাতাবরণ না ছড়ায় তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েনের ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে গতকালের বৈঠকে উঠে এসেছে, গণপিটুনি, ডাকাতি এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে নবান্নের তরফে যে গাইডলাইন ইস্যু হয়েছে সেই বিষয়টিও। তা নিয়েও বৈঠকে পর্যালোচনা হয়েছে।

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা