Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কথা বলার মতো অবস্থায় নেই মুকুল, জানালেন শুভ্রাংশু

শুভ্রাংশু রায় জানিয়েছেন, তাঁর বাবার আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। তবে কথা বলার মতো অবস্থায় নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁচড়াপাড়ার বাড়িতে ঘরের মধ্যে হাঁটতে গিয়ে বেসামাল হয়ে পড়ে গিয়েছিলেন রাজ্য রাজনীতির একসময়কার চাণক্য হিসাবে পরিচিত মুকুল রায়(Mukul Roy)। তার জেরে বুধবার রাতেই প্রথমে কাঁচড়াপাড়া থেকে কল্যাণী হাসপাতালে ও পরে কলকাতায় নিয়ে চলে আসা হয়। বুধবার মাঝরাতেই তাঁর ব্রেন অপারেশন(Brain Operation) করা হয় বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে। সেই অপারেশন সফল হল মুকুলকে পাঠানো হয়েছিল ভেন্টিলেশনে(Ventilation)। এবার মুকুল পুত্র শুভ্রাংশু রায়(Suvrangshu Roy) জানিয়েছেন, তাঁর বাবার আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। তবে তাঁর বাবা কথা বলার মতো অবস্থায় নেই।

জানা গিয়েছে, বুধবার বাড়িতে পড়ে যাওয়ায় মুকুলের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। তার জেরেই তড়িঘড়ি করে মুকুলের ব্রেন অপারেশন করতে হয়। হাসপাতাল সূত্রে খবর, ‘সাবডিউরাল হেমাটোমা’ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুকুল। এরপরেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বার করেন। তাঁর শারীরিক পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। আপাতত তাঁকে আইসিইউ-তে অক্সিজেন সাপোর্টে(Oxygen Support in ICU) রাখা হয়েছে। তবে আগের থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। এই প্রসঙ্গে শুভ্রাংশু জানিয়েছেন, ‘বাবা আগের থেকে থেকে একটু ভালো আছেন। তবে পুরোপুরি আগের মতো নন তিনি। বাবাকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। আপাতত অক্সিজেন সাপোর্টে রয়েছে। জ্ঞান পুরোপুরি ফেরেনি। ঠিক মতো কথা বলতে পারছেন না।’  

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল রায়। সাম্প্রতিক সময়ে রাজনীতি থেকেও অনেকটাই দূরে ছিলেন তিনি। তাঁর পরিবার সূত্রে খবর, ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন তিনি। যেহেতু ‘ব্রেন অপারেশন’ সেই কারণে তাঁর সুস্থ হয়ে ওঠতে সময় লাগবে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, স্ত্রীর মৃত্যুর পর থেকেই মুকুল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। এর প্রভাব পড়ে তাঁর শরীরের ওপরেও। তাঁর ডায়াবিটিসের সমস্যা রয়েছে। পাশাপাশি কমেছে স্মৃতিশক্তিও। রাজ্যের দোর্দণ্ডপ্রতাপ এই রাজনৈতিক নেতা এখন অনেককেই ঠিকমতো চিনতে পারেন না সকলকে। আবার শরীরে মাত্রাতিরিক্ত শর্করা থাকার জন্য তাঁকে ইনসুলিন নিতে হয় নিয়মিত।

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি