৮ বছর পর, মমতার ফোঁটা মুকুলের কপালে

তখন থেকেই গুঞ্জন ছিল, অসুস্থতা পর্ব শেষে ফের তৃণমূলে সক্রিয় ভূমিকা নিচ্ছেন বঙ্গ রাজনীতির চাণক্য। এদিন সেই গুঞ্জন হলো আরও তীব্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগে ভাই মুকুল রায় (MUKUL ROY) ভাইফোঁটার (BHAI PHONTA) দিনে উপস্থিত থাকতেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যপাধ্যায়ের (MAMATA BANERJEE) বাড়িতে। দীর্ঘ ৮ বছর সেই ছবি আর দেখা যায়নি। তারপরে ফের দেখা গেল সেই পুরানো অতি পরিচিত চিত্র। হাসি মুখে মমতা’র কালীঘাটের বাড়িতে এলেন মুকুল। দিদি’ও পরম যত্নে ফোঁটা দিলেন ভাইয়ের কপালে।

আগেই বিজেপি’র প্রতি মোহ কেটেছে মুকুলের। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। তখন থেকেই গুঞ্জন ছিল, অসুস্থতা পর্ব শেষে ফের তৃণমূলে সক্রিয় ভূমিকা নিচ্ছেন বঙ্গ রাজনীতির চাণক্য। এদিন সেই গুঞ্জন হলো আরও তীব্র। ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ফোঁটা নিতে এসেছিলেন কাননও। সঙ্গে ছিলেন বৈশাখী। কানন মানে, শোভন চ্যাটার্জি। তিনি বলেছেন, এই দিন স্নেহের। সবচেয়ে বড় উপহার দিদির স্নেহ। মুখ্যমন্ত্রী বলেছেন, এই আয়োজন- এই অনুষ্ঠান পারিবারিক।

গত বছর তাও শোভন- বৈশাখী ভাইফোঁটায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেদিক থেকে এবারে তাঁদের আসা নতুন নয়। তবে মুকুলের ‘আগমন’ সত্যিই চমক। অবশ্য সম্প্রতি, মুখ্যমন্ত্রীর বাড়িতে বিজয়া করতে গিয়েছিলেন তিনি।

দলের অন্দরে গুঞ্জন শোনা যাচ্ছে, তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগেই বড় ভূমিকায় আসতে চলেছেন মুকুল? ফের সক্রিয় হচ্ছেন বঙ্গ রাজনীতির চাণক্য?

আরও পড়ুন: ভাইফোঁটা নিতে দিদি’র কাছে এলেন স্নেহের কানন, সঙ্গে বৈশাখী

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের