টাকা ফেরত দেওয়ার ভয়ে পাওনাদারকে খুন, অভিযুক্তের বাড়ি জ্বালিয়ে দিল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মদের আসরে ডেকে এনে পাওনাদারের উপরেই চড়াও হয়ে তাঁকে খুন করল এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর(East Midnapur) জেলার কাঁথি(Contai) দেশপ্রাণ ব্লকের দেউলপোতা গ্রামে। মৃত ব্যক্তির নাম গোবিন্দ পাত্র। মাত্র ৪৫ বছর বয়সেই অকালমৃত্যুর শিকার গোবিন্দ। তাঁর অপরাধ পাওনা টাকা বারংবার ফেরত চাওয়া। আর সেই বিষয়টিই বিরক্তিকর হয়ে ওঠে ঋণগ্রহীতা উত্তম পাত্রের কাছে। ফলে মদের আসরে ডেকে গোবিন্দকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার দুর্দান্ত ছক কষে ফেলে উত্তম(Murder Case)।

আরও পড়ুনঃ তিন বছরের শিশুকন্যাকে ডিজিটালি ধর্ষণ, নয়ডায় গ্রেফতার ২ গুণধর শিক্ষক

পুলিশ(Local Police) ইতিমধ্যেই উত্তম সহ ঘটনার সঙ্গে জড়িত আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় ব্যবসায়ী ও সুদের কারবারি গোবিন্দ পাত্র বহু দিন আগে ৭০ হাজার টাকা ধার দিয়েছিলেন উত্তমকে। নির্দিষ্ট সময়ে টাকা ফেরত না পাওয়ায় গোবিন্দ টাকার জন্য তাগাদা দিচ্ছিলেন। আর তাতেই বিরক্ত হয়ে তাঁকে খুনের পরিকল্পনা করে উত্তম। টাকা দেওয়ার কথা বলে তাঁকে মদের আসরে ডেকে আনেন অভিযুক্ত। এরপর টাকার প্রসঙ্গ উঠতেই উভয়ের মধ্যে শুরু হয় বচসা। তখনই আধলা ইট তুলে গোবিন্দের মাথায় আঘাত করেন উত্তম। ইটের আঘাতে থেঁতলে যায় তাঁর মাথা।

আরও পড়ুনঃ লিগ জেতার জন্য কোমর বেঁধে প্রস্তুত তামিল থালাইভাস, দলের অবস্থান বর্তমানে কোথায়!

ঘটনা জানাজানি হতেই, তড়িঘড়ি আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেন এলাকাবাসী। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই গোবিন্দের মৃত্যু ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত উত্তমের বাড়িতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। উত্তমের পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত বাঁটুল মাইতিকেও গ্রেফতার করা হয়েছে। এই খুনের ঘটনায় আর কেউ জড়িয়ে রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। গোবিন্দের মরদেহ কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস পুরো বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন এবং দোষীদের যথাযথ শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান