জমি বিবাদে রক্তারক্তি, কামড়ে ভাইয়ের কান ছিঁড়ে নিল ভাই

জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের কান কামড়ে ছিঁড়ে নিল ভাই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকার সরমস্তিপুর গ্রামে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের কান কামড়ে ছিঁড়ে নিল ভাই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকার সরমস্তিপুর গ্রামে। এমন নৃশংস ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম ভাইকে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকার সরমস্তিপুর গ্রামের বাসিন্দা কাজল শেখ ও শেরফুল শেখ দুই ভাই। জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে। স্থানীয়রা জানান, ২ কাঠা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে কাজল সেখের সঙ্গে তাঁর ভাই শেরফুল শেখের বিবাদ চলছে। বুধবার বিকেলে সেই বিবাদ চরমে পৌঁছয়। দুজনের মধ্যে জমিকে কেন্দ্র শুরু হয় বচসা। দুজনের মধ্যে অশান্তি চরমে ওঠে।

কাজল ও শেরফুলের মধ্যে কথা কাটাকাটি হতে হতে তা আচমকা হাতাহাতিতে রুপ নেয়। সেই ঝগড়ার সময় আচমকা বড় ভাই কাজল শেখের কান কামড়ে নেন ছোট ভাই শেরফুল। এর ফলে কান ছিঁড়ে যায় কাজলের। সঙ্গে রক্তাক্ত হয়ে যায় কাজল। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। এমন ঘটনায় স্থানীয়রা ছুটে আসেন। এলাকায় খবর ছড়িয়ে পড়তে শোরগোল পড়ে যায়। খবর শুনে ছুটে আসেন স্থানীয় প্রতিবেশীরাও। তড়িঘড়ি কাজলকে উদ্ধার করে তাঁরা চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা কাজলের চিকিৎসা শুরু করেন। তাঁর অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে।

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক