রানি ভবানীর কালী পুজোয় শিবের মাথা কেটে নিল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের বড়ঞায় রানি ভবানীর ৫০০ বছরের প্রাচীন কালীপুজো। সেই কালীপুজোর আগে নির্মীয়মান প্রতিমার শিবের মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। অভিযুক্তকে খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।

প্রায় ৫০০ বছরের প্রাচীন বড়ঞার শ্রীহট্ট গ্রামের রানি ভবানীর কালীপুজো। প্রতি বছরের মতো এবারও কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে। চলছিল প্রতিমা তৈরির কাজ। দুষ্কৃতীদের কুকীর্তি যেন পুজো প্রস্তুতির তাল কাটল। স্থানীয়রা জানিয়েছেন, রানি ভবানী প্রচলিত পুজোর জন্য পুজো প্রাঙ্গনের সামনেই চলছিল কালীমূর্তি তৈরির কাজ। মূর্তিতে মাটি দেওয়ার কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। শুকানোর জন্য মূর্তিটি রাখা ছিল খোলা আকাশের নীচে। বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ২ দুষ্কৃতী মোটরসাইকেলে করে সেখানে আসে। তাদের মধ্যে এক দুষ্কৃতী মুখে গামছা বেঁধে নেমে মূর্তির শিবের মুণ্ড খুলে নিয়ে পালায়। গোটা ঘটনা মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। বুধবার গভীর রাতে শিবের মূর্তি বিকৃতির অভিযোগ।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিকৃত অবস্থায় শিবের মূর্তি দেখতে পান। পাঁচশো বছরের প্রাচীন কালীপুজোর আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই স্তম্ভিত স্থানীয়রা। ধর্মীয় আস্থায় আঘাত দিতে কেউ বা কারা পরিকল্পনামাফিক এই কাজ করেছে। কে বা কারা এই কাজ করল তা পুলিশকে দ্রুত তদন্ত করে বার করতে হবে। নইলে এলাকায় ক্ষোভ চরম আকার নিতে পারে বলে আশঙ্কা তাদের। বড়ঞা থানায় অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী। সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি।

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের