সামশেরগঞ্জে চোখের সামনে নদীগর্ভে তলিয়ে গেল কালী মন্দির

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বিপর্যয়ে সেই ছবি এখন সবার সামনে। মিরিক, নাগরাকাটা সহ একাধিক এলাকা রীতিমত বিধ্বস্ত হয়ে পড়েছে। যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। টানা বৃষ্টির প্রভাব যে শুধু উত্তরবঙ্গেই পড়েছে তা নয়, দক্ষিণবঙ্গেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলের তলায় চলে গিয়েছে ঘাটাল। মুর্শিদাবাদেও একই পরিস্থিতি। নদীর পাড়া ভাঙতে ভাঙতে আস্ত মন্দিরই চলে গিয়েছে নদীগর্ভে।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নদীর ধারে প্রায় ঝুলন্ত অবস্থায় ছিল কালী মন্দিরটি। স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক ছিল। ভোরের আলো ফোটার আগেই হয়তো জলের তলায় চলে যাবে মন্দিরটি। সেই আশঙ্কাই সত্যি করে নদীগর্ভে তলিয়ে গেল আস্ত মন্দির। কালীপুজোর বাকি আর মাত্র কয়েকদিন। তার আগেই বিপর্যয়। সোমবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের চাচন্ড এলাকায় নতুন করে ভাঙন আতঙ্ক শুরু হয়েছে। ফাটল ধরেছে একাধিক এলাকায়। ওই এলাকারা একাধিক বাড়ি চলে যাচ্ছে নদীগর্ভে। ভাঙল যেন আতঙ্কের সৃষ্টি করেছে। কয়েক মুহূর্তের মধ্যেই বাড়িগুলো চলে যাচ্ছে জলের তলায়। এই ঘটনায় রীতিমত ক্ষোভ ছড়াচ্ছে। তাঁদের দাবি, পাথর দিয়ে পাড়গুলো বেঁধে দেওয়া হোক। বালির বস্তকা দিয়ে এই ভাঙন ঠেকানো যাবে না।

জানা গিয়েছে, গত রবিবার রাত থেকে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। সামশেরগঞ্জে থাকা ঐতিহ্যবাহী কালীমন্দিরে ফাটল দেখা দেওয়ার পর থেকে আতঙ্কে দানা বাঁধতে শুরু করেছিল। পরে সেই এলাকার ১০০ মিটার জমি জলের তলায় চলে যায়। সেখানেই মন্দির থাকায় সেটিও তলিয়ে গিয়েছে নদীগর্ভে। ফলে নতুন করে আতঙ্ক ফিরেছে।

আজ কলকাতা-সহ একাধিক জেলায় দুর্যোগের সতর্কতা, রথের বিকেলেই নামল ঝমঝমিয়ে বৃষ্টি

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু