‘আমার ভাই ভাল আছে, এবার প্রাণ খুলে হাসুন’, ফোনে পূর্ণমের স্ত্রীকে বললেন মুখ্যমন্ত্রী

আমাদের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ মুক্তি পেয়েছেন এই তথ্য পেয়ে আমি আনন্দিত। আমি সবসময় তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এবং হুগলির রিষড়ায় তাঁর স্ত্রীর সঙ্গে তিনবার কথা বলেছি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০ দিন পর দেশে ফিরলেন পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ সেনা জওয়ান পূর্ণম কুমার সাউ। হুগলির রিষড়ার বাসিন্দা তিনি। বুধবার সাড়ে ১০ টা নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে তাঁকে ভারতে ফিরিয়ে এনেছে বিএসএফ আধিকারিকরা। বুধবার সীমান্তরক্ষী বাহিনী BSF একটি বিবৃতিতে জানায় যে, তাঁদের নিরন্তর চেষ্টা, পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে ‘ফ্ল্যাগ মিটিং’ এবং বিভিন্ন আলোচনা সফল হতেই পাকিস্তান পূর্ণমকে ভারতের কাছে প্রত্যার্পণ করতে রাজি হয়। তাঁকে আজকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। এই খবর পেতেই খুশির ধুম উঠেছে পূর্ণম কুমারের রিষড়ার বাড়িতে। চলছে মিষ্টি মুখ। টানা ২০ দিন পূর্ণমের পাশাপাশি তাঁর পরিবারেরও অন্ধকার জীবন গিয়েছে। অবশেষে স্বামীকে ফিরে পেয়ে স্বস্তি পেলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। পাকিস্তানে আটক হওয়ার পরেও বারবার বিএসএফ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন রজনী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সাহায্য চেয়েছিলেন তিনি। ভাইসম পূর্ণমকে অবলম্বে ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তিনি। অবশেষে পূর্ণমকে ভারতে প্রত্যার্পণ করেছে পাকিস্তান। খবর পাওয়া মাত্রই, সকালে রজনীকে স্বয়ং ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রজনীর ফোন খারাপ থাকায় তাঁর সঙ্গে কথা হয়নি মুখ্যমন্ত্রীর। এরপর ঘন্টা দুয়েক বাদে আবারও ফোন করেন মুখ্যমন্ত্রী রজনীকে।

অবশেষে রজনীর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ফোন করেই মুখ্যমন্ত্রীর প্রথম কথা ছিল, ‘আমার ভাই ভাল আছেন আছে।’ তখন রজনী বলেন, ‘হ্যাঁ উনি ফিরে এসেছেন দেশে।’ এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হ্যাঁ আমি আপনাকে সকালে ফোন করেছিলাম।’ তখন পূর্ণমের স্ত্রী মুখ্যমন্ত্রীকে ফোন খারাপ হয়ে যাওয়ার কথা জানান। ফোনটা সারাতে গিয়েছিলেন এটাও জানান। তখন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যখনই শুনছি আপনাকে ফোন করেছি। আমার অনেক শুভকামনা রইল। এবার প্রাণ খুলে হাসুন। আমার অনেক শুভ কামনা থাকল ভাইয়ের জন্যে।’ পাশাপাশি পূর্ণমের ফিরে আসার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমাদের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ মুক্তি পেয়েছেন এই তথ্য পেয়ে আমি আনন্দিত। আমি সবসময় তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এবং হুগলির রিষড়ায় তাঁর স্ত্রীর সঙ্গে তিনবার কথা বলেছি। আজও আমি তাঁকে ফোন করেছি। আমার ভাইয়ের মতো জওয়ান, তার স্ত্রী রজনী সাউ সহ তার পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভেচ্ছা।’ অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে রজনী জানান, ‘আমি স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। তিনি আমাকে আশ্বস্ত করছিলেন। টানা তিনদিন আমাকে ফোন করেছিলেন। চতুর্থ দিনেই আমি তাঁর দেশে ফেরার কথা জানতে পারলাম। এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছু নেই। বিশেষ করে পুরো দেশ আমার জন্যে লড়েছে।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল অনন্তনাগ জেলার পহলগাঁওয়ের বৈসরন উপত্যকার এক রিসর্টে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ২৬ পর্যটককে খুন করে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর সন্ত্রাসীরা। ওই ঘটনা নিয়ে যখন উত্তাল দেশ, ঠিক তখনই পাক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফের ১৮২ ব্যাটেলিয়নের জওয়ান পশ্চিমবঙ্গের বাসিন্দা পূর্ণম কুমার সাউ। পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ওই বিএসএফ জওয়ান গত  বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ডিউটির মাঝে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময়েই তিনি ‘ভুল করে’ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন। আর তাঁকে পেয়েই আটক করে পাকিস্তান রেঞ্জার্সের জওয়ানরা। তাঁর কাছে থাকা সার্ভিস রাইফেলও ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার কথা জানাজানি হতেই পাকিস্তান রেঞ্জার্সের আধিকারিক দের সঙ্গে যোগাযোগ করে পূর্ণমকে ফেরত দেওয়ার অনুরোধ জানান বিএসএফ আধিকারিকরা। এমনকি অপহৃত বিএসএফ জওয়ানের হদিশও জানানোর অনুরোধ জানান। কিন্তু জানোয়াররূপী পাকিস্তানি তাঁকে আটকের কথা অস্বীকার করেন। আটকের পরেই তিন-তিবার পাক রেঞ্জার্সের সঙ্গে বৈঠকে বসেন বিএসএফ আধিকারিকরা। কিন্তু তাতে লাভ হয়নি। ধৃত বিএসএফ জওয়ানকে ফেরত দিতে রাজি হয়নি। অবশেষে ১০ মে পাকিস্তান-ভারতের সংঘর্ষ বিরতি হতেই ভারতের কাছে আটক সেনা জওয়ানকে ছেড়ে দিল পাকিস্তান। জানা গিয়েছে, শারীরিকভাবে সুস্থ রয়েছেন পূর্ণম। তবে তিনি মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত।অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর কাছে আটক পাক রেঞ্জার্সকেও মুক্তি দিয়েছে ভারত।

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি