কামারহাটিতে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম দুই

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কামারহাটিতে (Kamarhati) ভয়াবহ বিস্ফোরণের (Blast) ঘটনা। মঙ্গলবার (Tuesday) সকাল ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। বিস্ফোরণের অভিঘাতে গুরুতর জখম হয়েছেন দুজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ উত্তর ২৪ পরগনার কামারহাটিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এদিন রাস্তার ধারে ছোট সিলিন্ডারে গ্যাস ভরার কাজ চলছিল। তার মাঝে বিকট শব্দ পান স্থানীয়রা। তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় মানুষজন। এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন দুই ব্যক্তি। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। দুজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

অন্যদিকে এই ঘটনার খবর পৌঁছয় কামারহাটি থানায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। কীভাবে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, কোনওভাবে গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটেছে। যদিও স্থানীয় মানুষজনের দাবি, ব্যাগে রাখা বোমা ফেটে বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, এদিন রাস্তায় ২ যুবকের মধ্যে বচসা হচ্ছিল। তাদের একজনের হাতে ছিল ব্যাগটি। সেই ব্যাগে রাখা বোমা অসাবধানতায় ফেটে যায় এদিন। গুরুতর আহত অবস্থায় দুজনকে তড়িঘড়ি চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও